রাজ্যপালের সম্পর্কে কোনও মানহানিকর মন্তব্য যেন না করা হয়, মমতা ও তাঁর দলকে কড়া নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন, এমন অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার সেই মামলায় মমতাকে কড়া নির্দেশ দিল আদালত। রাজ্যপালের বিরুদ্ধে কোনও ধরণের মানহানিকর মন্তব্য বা অসত্য মন্তব্য করা যাবে না বলে নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor)।

ঘটনার সূত্রপাত রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে (Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor)। বিধানসভা উপনির্বাচনে জেতার পর রাজভবনে গিয়ে শপথ নিতে অস্বীকার করেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনেক মহিলাদের কাছ থেকেই তিনি অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন।

এহেন মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলার করেন রাজ্যপাল। সেই মামলায় যুক্ত করা হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও রায়াত হোসেনকে। সংবাদমাধ্যমকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। গতকাল, মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রেখেছিলেন বিচারপতি (Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor)

এদিন বিচারপতি জানান, অন্তর্বর্তী নির্দেশ যদি না দেওয়া হয়, তাহলে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হবে। আর এর ফলে সম্মানহানি হবে মামলাকারীর। সেই কারণেই বিচারপতির নির্দেশ, আগামী ১৪ আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বা লিখিতভাবে কোনও মানহানিকর মন্তব্য করা যাবে না (Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor)। আগামী ১৪ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।  

এর আগে মমতা বা তৃণমূলের অভিযোগ সম্পর্কে রাজ্যপাল প্রশ্ন তুলেছিলেন, “সবাই বলছেন যে তাঁরা বিভিন্ন ব্যক্তি বা মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন, তাই তাঁরা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। কিন্তু সেই বিভিন্ন ব্যক্তি বা মহিলা কে বা কারা? আসলে কেউ নেই”। এবার আদালতের এই নির্দেশের পর সি ভি আনন্দ বোস এক ভিডিও বার্তায় বলেন, সত্যের জয় হবেই। তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন (Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor)

এদিকে আদালতের এই নির্দেশ (Calcutta High Court Ordered not to Make Defamatory Statement against Governor) প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে। তবে তাঁর বিরুদ্ধে মন্তব্যগুলি মানহানিকর কিংবা অসত্য কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্তে আসেনি হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর কাছে মহিলারা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছিলেন। রাজ্যের মহিলাদের সুরক্ষার দায় রয়েছে তাঁর। তিনি চোখ বন্ধ করে থাকতে পারেন না। তাঁর মতপ্রকাশের অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য মানহানিকর নয়”।

RELATED Articles