ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনীতি। ফিরছে রক্তের রাজনীতির স্মৃতি। বাংলায় আসন্ন বিধানসভা ভোট ঘিরে উত্তেজনা , গুঞ্জন, জল্পনা এখন চরমে।
হিংসাত্মক হোক বা রক্ষণাত্মক জিততে হবে। আর তাই মার খেয়ে নয় মারের পাল্টা মারই দিতে হবে। এমনটাই মনে করছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
আর তাই এবার তৃণমূল মারলে পাল্টা মারেরই নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সিউড়িতে এক সভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এনটাই বললেন তিনি। একইসঙ্গে শাসক দলকে মনে করিয়ে দেন, ‘মার খাওয়ার জন্য জন্মাননি বিজেপি কর্মীরা।’
প্রসঙ্গত উল্লেখ যোগ্য, বুধবার সিউড়িতে বিজেপির জনসভা ছিল। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এদিন সভায় আসার পথে নানুরে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। চলে বোমাবাজিও।
সেখানে তাঁদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই দিলীপবাবুর কানে পৌঁছালে তিনি বলেন, ‘আজকে বোলপুরে যেখানে আমাদের কর্মীদের মার দেওয়া হয়েছে। আগামী সভায় আমরা ওখানেই করব ৫০,০০০ লোক নিয়ে। আমরা এর আগে মিটিং করেছি, সিউড়িতে বড় বড় মিছিল করেছি। তখনও গাড়ি আটকানো হত। গাড়ি ভাঙা হত। কর্মীদের মারা হত। সারা জেলা জুড়ে হত। আজকে কেবল এক জায়গায় হয়েছে। আর সেখানেও আমাদের কর্মীরা তাদের যোগ্য জবাব দিয়েছেন’।
একই সঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ নিদান দিয়ে বলেন, ‘খালি হাতে বেরোবেন না বাড়ি থেকে। বাঁশ কেটে নিয়ে আসবেন। বিজেপির কর্মীরা মার খাওয়ার জন্য জন্মায়নি। যারা হাত তুলবে ওইটা যেন শেষ হাত তোলা হয়। তার পর ওই হাত দিয়ে ভাত খেতে পারবে না। এরকম করবেন’।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!