ঘোর বিপদে ‘কেষ্ট’, এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পরই সিবিআই তলব অনুব্রতকে,হাজিরা দিতে হবে আজই, গ্রেফতারির সম্ভাবনা?

২৪ ঘণ্টাও কাটে নি তিনি এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন। আর এরই মধ্যে গফের সিবিআই তলব করল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর অনুযায়ী, আজ, শনিবার বিকেল পাঁচটার মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে ‘কেষ্ট’কে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

গতকাল, শুক্রবার রাতেই দীর্ঘ ১৭ দিন ভর্তি থাকার পর এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত। আর এর ২৪ ঘণ্টা না কাটতেই ফের একবার গরুপাচার কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য অনুব্রতকে নোটিশ পাঠাল সিবিআই।

বলে রাখি, গত ৬ই এপ্রিল এই গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু সেদিন হাজিরা এড়ানোর জন্য তিনি  সোজা চলে যান এসএসকেএমে। সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। তাঁর আইনজীবীর তরফে সিবিআইকে সেই সময় বলা হয়েছিল যে শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারবেন না। সেই সময় পরীক্ষানিরীক্ষা করে হার্টের সমস্যা ধরা পড়েছিল অনুব্রতর।

এর আগেও আরও চারবার সিবিআই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার হাসপাতাল থেকে ফিরতেই ফের তলব পড়ল তাঁর। এবার তিনি হাজিরা দিতে যান কী না, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর