মুখ থুবড়ে পড়ল ‘KGF: Chapter 2’, বক্স অফিসে ‘The Kashmir Files’-এর সঙ্গে টেক্কা দিতে ব্যর্থ যশ অভিনীত এই ছবি

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে দক্ষিণী ঘরানার ছবি ‘কেজিএফঃ চ্যাপ্টার ২’। এই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ উন্মাদনা তো ছিলই। ‘কেজিএফঃ চ্যাপ্টার ১’-এর সময়ই সমস্ত রেকর্ড ভেঙেছিল সেই ছবি। তাই সেই ছবির দ্বিতীয়ার্ধ নিয়েও যে সকলের মধ্যেই উচ্ছ্বাস থাকবে, তা বলাই বাহুল্য।
মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ৫৩ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি। এমনকি, মাত্র পাঁচদিনেই এই ছবি ২০০ কোটি টাকার গণ্ডি পার করেছে। সাতদিনের মধ্যে এই ছবির সংগ্রহ ২৫০ কোটি। কিন্তু তবুও বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সঙ্গে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে এই ছবি।
আসলে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার পর প্রথমদিনই এই ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১৯.০৫ কোটি টাকা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ‘কেজিএফঃ চ্যাপ্টার ২’-এর প্রথমদিনের বক্স অফিস সংগ্রহ ১৬.৩৫ কোটি টাকা। সুতরাং, যশ অভিনীত এই ছবি সপ্তাহান্তে দুর্দান্ত পারফর্ম করলেও, প্রথমদিনের বক্স অফিস কালেকশন হিসেবে কিন্তু ‘দ্য কাশ্মীর ফাইলস’এর কাছে হেরে গিয়েছে।
সর্বসময়ের প্রথম-বুধবার মুক্তি পাওয়া নানান ছবির মধ্যে ‘কেজিএফঃ চ্যাপ্টার ২’ ১৩তম স্থানে রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ছবি নিয়ে দর্শকের মধ্যে উৎসাহের কমতি নেই। দলে দলে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যে এই ছবি ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর