চিটফান্ড কাণ্ডে ৯০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ, হুগলির তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই

চিটফান্ড মামলায় জালিয়াতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। হুগলির খানাকুলের ১ নম্বর ব্লক তৃণমূল সহ-সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতারির পর আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় তাকে। আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার ভোরবেলাই বাড়ি থেকে প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলার প্রস্তুতি নেওয়া হয়। সিভিল ড্রেসে আদালতে তোলা হয় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে।

প্রবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। চিটফান্ডের নাম ক্রীই টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে খবর। জলপাইগুড়ি থেকেই তথ্য সংগ্রহ করছে সিবিআই। এতে প্রমাণ পেয়ে গ্রেফতার করা হয় প্রবীর চট্টোপাধ্যায়কে। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে তার।

প্রসঙ্গত, প্রবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবুও তৃণমূলের কর্মসূচি ও মিটিং-মিছিলে ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। প্রবীরবাবু-সহ বেশ কয়েকজন মিলে অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে।

সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ‘ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড’ নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়।পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডিও। এর জেরে গত ৪ জানুয়ারি প্রবীর চট্টোপাধ্যায়-সহ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এরপর গত ১৩ জানুয়ারি খানাকুলের ময়ালে তৃণমূলের একটি সভায় বেশ সক্রিয়ভাবেই অংশ নিতে দেখা যায় অভিযুক্ত তৃণমূল নেতাকী। এই সভায় তাঁর সঙ্গে দেখা গিয়েছিল আরামবাগের তৃণমূল জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় ও খানাকুল ১ ব্লক তৃণমূলের নানান তৃণমূল নেতাদের।

তবে তৃণমূল নেতার এই গ্রেফতারিকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। আরামবাগ মহকুমা আদালতের সরকারি আইনজীবী জানান যে প্রবীর চট্টোপাধ্যায়কে চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই। তাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।

RELATED Articles