‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা…’, পার্থর জামিন নিয়ে আদালতে সওয়াল সিবিআইয়ের, জামিন কী পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আড়াই বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই একই দুর্নীতিতে জেল খাটছেন শিক্ষা মহলের নানান আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা সকলেই। এবার এদের জামিন নিয়ে উঠল সওয়াল। জামিন কী পাবেন পার্থ?   

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিছুদিন আগেই জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সেই থেকেই সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনও সময়ের অপেক্ষাই। আজ, বৃহস্পতিবার তাঁর জামিন মামালার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন সিবিআই পার্থর জামিনের বিরোধিতা করে নানান যুক্তি দেয়।

এদিন সিবিআই দাবী করে, “চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা”, একথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে দুর্নীতি চালিয়ে গিয়েছেন পার্থরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথায়, যারা চেয়ারে ছিল না, তারাই এই দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে। সিবিআইয়ের বক্তব্য, এই দুর্নীতিতে অভিযুক্তরা সকলেই প্রভাবশালী। তারা যদি জামিন পেয়ে যান, তাহলে তদন্তকে প্রভাবিত করতে পারেন।  

এদিন অভিযুক্তদের আইনজীবী অভিযুক্তদের সাংবিধানিক অধিকারের কথা বলেন। এর প্রেক্ষিতে সিবিআইয়ের জবাব, যারা দুর্নীতির জেরে বঞ্চিত হয়েছেন, তাদের কী সম্মানের সঙ্গে বেঁচে থাকার কোনও অধিকার নেই? ২০ থেকে ২৫ জন এমন সাক্ষী রয়েছেন, যাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবী সিবিআইয়ের।  

এদিন আদালতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করেন, “এদের জামিন দিলে কী এরা আবার নিজেদের পদ ফিরে পাবেন? যদি না পান আপনাদের ভয় কেন”?

এই প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, “সিবিআইয়ের ভয়, এতে তদন্ত প্রভাবিত হবে। এরা সবাই প্রভাবশালী ছিলেন। একই সঙ্গে সিবিআই মনে করিয়ে দিয়েছে, এই অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনও সম্মতি দেয়নি সরকার”।

আরও পড়ুনঃ ‘একজন রাজনীতিকের কাছে অডিও রেকর্ডিং এল কীভাবে’? কুণালের দিকেই ইঙ্গিত আদালতের, কলতানের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে রাজ্য!

এদিন তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা বলেন, “নিয়োগ দুর্নীতিকে অন্তত সারদার মতো করবেন না। সারদা মামলার তদন্ত ২০১৪ থেকে এখনও চলছে। সিবিআই তদন্ত করেই যাচ্ছে। শেষ হচ্ছে না”।

আরও অন্যান্য খবর