Central Government published white paper: তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবী করেছেন যে বাংলায় কেন্দ্র বরাদ্দ টাকা বন্ধ করেছে। আবাস যোজন, ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ সরকার। যদিও কেন্দ্রের দাবী ছিল, রাজ্যের দুর্নীতির জন্যই সেই বরাদ্দ বন্ধ করা হয়েছে। তবে এই নিয়ে কেন্দ্র সরকারকে বারবার বিঁধেছেন অভিষেক-মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নানান নেতা। এবার লোকসভা ভোটের ঠিক আগের মুহূর্তেই শ্বেতপত্র (white paper) প্রকাশ করল কেন্দ্র।
কেন্দ্রের তরফে ‘শ্বেতপত্র ডট ইন’ নামের একটি পোর্টাল খোলা হয়েছে (Central Government published white paper)। সেই পোর্টালে দেশের সমস্ত লোকসভা কেন্দ্রে কোন প্রকল্পে কেন্দ্র সরকার কত টাকা বরাদ্দ করেছে, সেসবের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এই পোর্টালটি খুললে দেখা যাচ্ছে একটি সাদা পাতা। এর বাঁ দিকে নীল রঙে লেখা রয়েছে ‘হোয়াইট পেপার’ আর ডান দিকের একেবারে উপরে রয়েছে ভাষা বেছে নেওয়ার ‘অপশন’। আর মাঝখানে সাদার উপরে কালো দিয়ে লেখা রয়েছে ‘অল ইন্ডিয়া’। এর নীচে রাজ্য পছন্দ করার সুযোগ। ‘ড্রপডাউন’-এ গেলেই নীচের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ক্লিক করলে লোকসভা আসন পছন্দ করে কেন্দ্রের বরাদ্দ টাকার খতিয়ান দেখা যাবে (Central Government published white paper)।
তবে অভিষেক যে দুটি প্রকল্প নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন অর্থাৎ আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্প, সেই দুই প্রকল্পের বরাদ্দ টাকার বিস্তারিত তথ্য কিন্তু সেই পোর্টালে নেই। আর এই সুযোগ যে তৃণমূল নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ভোটের মুখে এই ঘটনাকে হাতিয়ার করতেই পারে ঘাসফুল শিবির (Central Government published white paper)।
হঠাৎ এই শ্বেতপত্র কেন?
আসলে গত ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের সভা থেকে অভিষেক জোর গলায় বলেছিলেন, আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র গত ৩ বছর ধরে কোনও টাকা দেয় নি। যদি কেন্দ্র ১০ পয়সাও দিয়ে থাকে, তাহলে যেন শ্বেতপত্র প্রকাশ করে। এরপরই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল রাজ্যের কোন প্রকল্পের জন্য কত টাকা দেওয়া হয়েছে আর রাজ্যের কারণেই কোন কোন প্রকল্পের কাজ আটকে রয়েছে।
এরপরই টুইট করে অভিষেক লিখেছিলেন, “মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল, তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি”।
তবে কেন্দ্রের তরফে কোনও শ্বেতপত্র প্রকাশ না করায় ফের অভিষেক বলেছিলেন, “প্রায় দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু বিজেপি এখনও আবাস এবং ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এল না”।
আর এবার সত্যিই কেন্দ্রের তরফে শ্বেতপত্র প্রকাশ করা হলেও তাতে উল্লেখ নেই আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্পের টাকার (Central Government published white paper)। ফলত, এটা যে ভোটের মুখে তৃণমূলকেই বাড়তি অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য।






