ফের করোনা ভয় ধরাচ্ছে। চিন্তিত কেন্দ্র।দেশজুড়ে করোনার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে।
ইতিমধ্যেই মহারাষ্ট্রে লকডাউন দিল্লিতে জারি হয়েছে কার্ফু। যদিও পরিস্থিতি যেমনই হোক না কেন পুনরায় সম্পূর্ণ লকডাউন করার পক্ষপাতী নয় কেন্দ্র বা রাজ্য সরকারগুলি। এই অবস্থায় এলাকা বেছে বেছে অঞ্চল ভিত্তিক কার্ফু জারি করার সুপারিশ দিয়ে রাজ্য সরকারগুলিকে এ দিন একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন- কোভিড লড়াইয়ে মহান উদ্যোগ মুকেশ আম্বানির, বাঁচছে লক্ষ লক্ষ কোভিড রোগী
আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সচিব অজয় ভাল্লা একটি চিঠি দিয়ে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের জানিয়েছেন, কোনও একটি চিহ্নিত এলাকায় ভাইরাসের সংক্রমণ কমানোর প্রয়োজন বলে অঞ্চল ভিত্তিক কার্ফু জারি করতে পারে রাজ্য সরকারগুলি। একই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই পরিস্থিতিতে মেডিক্যাল অক্সিজেনের অভাব যাতে না দেখা যায় তার জন্য রাজ্যগুলিকে আগাম সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও
সেইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, এবং মেডিক্যাল অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রেও যাতে কোনও ধরনের প্রতিবন্ধকতা যাতে না হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।





