বিপর্যস্ত বাঁধ, বিদ্যুৎ, চাষাবাদ। ক্ষতি হাজার কোটির অনেক বেশি বললেন মুখ্যমন্ত্রী!

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আমফান বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বাংলার এই দুর্দিনে পাশে আছে পুরো দেশ এই বার্তা দেন প্রধান মন্ত্রী ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যের প্রাথমিক ক্ষতি সামলে ওঠার জন্য রাজ্যকে ১০০০ কোটি টাকার সাহায্য দেওয়া হচ্ছে৷ এই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোুমখি হন ৷

প্রধানমন্ত্রীর মতো তিনিও জানিয়েছেন, বিপর্যয়ের পর একসঙ্গে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, দ্রুত বাঁধ মেরামতি প্রয়োজন ৷ বাঁধ মেরামতিতেই অনেক টাকা লাগবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন শোচনীয় বিদ্যুৎ পরিষেবার অবস্থাও। অবর্ণনীয় ক্ষতি হয়েছে চাষের৷ মমতা-র মতে প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতি হয়েছে ১ লক্ষ কোটি টাকার বেশি ৷ প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে হেলিকপ্টার সফরে প্রায় ১ঘণ্টা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও অন্যান্য খবর