অবশেষে ভারতীয় রাজনীতিতে থাবা করোনার! আক্রান্ত কংগ্রেস নেতা সঞ্জয় ঝা!

এবার ভারতীয় রাজনীতির অন্দরমহলে প্রবেশ করল করোনা আতঙ্ক। করোনা আক্রান্ত কংগ্রেস নেতা সঞ্জয় ঝা। তিনিই প্রথম সর্বভারতীয় রাজনৈতিক নেতা, যিনি করোনায় আক্রান্ত হলেন। যদিও এর আগে বিদেশে অনেক রাজনৈতিক নেতা-ব্যক্তিই করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ভারতীয় রাজনীতিতে এটাই প্রথম।

শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে করোনা পজিটিভ হওয়ার কথা নিজেই জানান কংগ্রেসের এই নেতা। সঞ্জয় ঝা বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত। টেস্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শরীরে করোনার কোনও চিহ্ন নেই, তাই বাড়িতেই আছেন তিনি। আপাতত ১০-১২ দিন সেল্ফ কোয়ারেন্টাইনেই তিনি থাকবেন।’ সেই সঙ্গে আম আদমিকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি। সংক্রমণের সম্ভাবনাকে ছোটো করে দেখা উচিত নয়, বলে জানান তিনি। যে কোনও ব্যাক্তিরই করোনা হতে পারে বলে সতর্ক করেন কংগ্রেস নেতা।
কেন্দ্রীয় সরকার এর আগে নিজেদের গাইডলাইনসে জানিয়েছে যাঁদের শরীরে তেমন কোনও চিহ্ন নেই করোনার, তাঁরা বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টাইন হয়ে থাকতে পারেন। দশ দিন কোয়ারেন্টাইনে থাকার পর সুস্থ বোধ করলে আর টেস্ট করারও দরকার নেই বলে জানিয়েছে কেন্দ্র।

https://twitter.com/JhaSanjay/status/1263750136267751427?s=20

সেই গাইডলাইন অনুসরন করেই ঘরে রয়েছেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রসঙ্গত সঞ্জয় ভারতে করোনার আঁতুড়ঘর মুম্বইয়ের বাসিন্দা। আক্রান্ত ও মৃত, উভয় তালিকায় এই মুহূর্তে শীর্ষে উদ্ধব ঠাকরের মহারাষ্ট্র।

RELATED Articles

Leave a Comment