রাস্তায় পড়ে থাকা ব্যাগ খুলতেই ২০০০ ও ৫০০ টাকার বান্ডিল! ফের লক্ষাধিক টাকা উদ্ধার

রাস্তায় পড়ে থাকা খুলতেই রাশি রাশি টাকা! ট্রাফিক পুলিশ ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া টাকার মূল্য প্রায় ৪৫ লাখ। সবই ২০০০ ও ৫০০ টাকার বান্ডিল। প্রসঙ্গত, দু’দিন আগেই ইডি রাজ্যের হেভিওয়েট এক মন্ত্রীর ঘনিষ্ঠের কাছ থেকে ২০০০ ও ৫০০ টাকার বান্ডিল উদ্ধার করেছিল।

তবে ওইদিন রাস্তায় পড়ে থাকা ব্যাগটি উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ কনস্টেবেল নীলম্বর সিংহ। তিনি সততার সঙ্গে ব্যাগটি থানায় জমা করেছেন। যার জন্য তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের নব রাইপুর এলাকার রাস্তায়। কনস্টেবেল নীলম্বর সিংহ ছত্তীসগঢ়ের নব রাইপুরের কেয়াবাঁধা পোস্টে কর্মরত ছিলেন। তখনই তিনি রাস্তার ধরে ওই ব্যাগটি দেখতে পান।

অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠৌর জানিয়েছেন, ‘মানা থানার অন্তর্গত এলাকায় একটি রাস্তায় ব্যাগ পরে থাকতে দেখেন কনস্টেবল। ব্যাগ খুলে লক্ষাধিক টাকা দেখতে পান তিনি। এ খবর পুলিশের শীর্ষ আধিকারিকদের জানান। তার পর সিভিল লাইন্স থানায় ব্যাগটি জমা দেন।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles