‘ভালো থেকো খোকা’, রবিবাসরীয় সকালে দেবাংশুকে খোঁচা শ্রীলেখার, পাল্টা অভিনেত্রীকে ‘কাকিমনি’ বলে সম্বোধন করলেন তৃণমূল নেতা

একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে গোটা রাজ্য-রাজনীতি উত্তাল, তখন আবার অন্যদিকে রবিবাসরীয় সকালে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে ‘খোকা’ বলে খোঁচা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এর পাল্টা জবাব দিয়ে আবার অভিনেত্রীকে ‘কাকিমনি’ বলে তোপ দাগলেন দেবাংশু।

দেবাংশু ভট্টাচার্য ও শ্রীলেখা মিত্র দু’জনই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। নানান বিষয় নিয়েই সরব হন তাঁরা। বিরোধীদের আক্রমণ করতেও ছাড়েন না। বেশ কিছুমাস আগে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে দেবাংশুকে খোঁচা দিয়েছিলেন শ্রীলেখা। তার পাল্টা আক্রমণ শানিয়ে দেবাংশু সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, “যিনি মিম শেয়ার করেছেন, তার নাম ভুলে গেছিলাম, গুগল করতে হল”। এবার সুযোগ পেয়ে দেবাংশুকে এর জবাব দিলেন অভিনেত্রী।

গত বছর মুক্তি পায় ‘অভিযাত্রিক’ নামের ছবিটি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেকগা মিলেছে শ্রীলেখার। এই ছবিটি ২টি জাতীয় পুরস্কার পেয়েছে। আর এরপরই সোশ্যাল মিডিয়াতে ফের একবার দেবাংশুকে খোঁচালেন শ্রীলেখা। রবিবার ফেসবুকে দেবাংশুকে কটাক্ষ করে শ্রীলেখা লেখেন, “আমাদের ছবি অভিযাত্রিক দুটো জাতীয় পুরস্কার পেয়েছে। দেবাংশু ভাই তুমি বলেছিলে, কে শ্রীলেখা মিত্র সার্চ করে দেখতে হবে।যাই হোক, ভাল থেকো খোকা”।

অভিনেত্রীর এই খোঁচার পাল্টা জবাব দিয়েছেন দেবাংশুও। শ্রীলেখার পোস্টেই কমেন্ট করে তিনি লিখেছেন, “এনিয়ে দুবার আমাকে ট্যাগ করলেন। যেচে পাত্তা পেতে ভালো লাগে কাকিমনি? জাতীয় পুরস্কার পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন। আমি অভিনেত্রী শ্রীলেখা মিত্র কে চিনি কিন্তু সিপিএমের পদহেলনকারি শ্রীলেখাকে চিনি না। পাত্তা দিই না। কারণ যিনি নিজের পার্টির রেড ভলেন্টিয়ার্সদের কাছে গালাগালি খান, নিজের পার্টির লোকেরাই যাকে নিয়ে ট্রোল করে, তাকে পাত্তা দেওয়ার প্রয়োজনীয়তা আমার নেই”।

‘ভালো থেকো খোকা’, রবিবাসরীয় সকালে দেবাংশুকে খোঁচা শ্রীলেখার, পাল্টা অভিনেত্রীকে ‘কাকিমনি’ বলে সম্বোধন করলেন তৃণমূল নেতা

বলে রাখি, একুশের নির্বাচনের আগে যখন এক এক করে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিচ্ছিলেন, সেই সময় তাদের কটাক্ষ করেন দেবাংশু। বলেছিলেন যে যারা তৃণমূল ছেড়ে যাচ্ছেন, তারা যদি পরবর্তীতে দলে ফেরেন তাহলে তিনি সবার আগে আটকাবেন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর একাধিক নেতা তৃণমূলে ঘর ওয়াপসি করেছে। তা আটকাতে পারেন নি দেবাংশু। আর মুকুল রায় দলে ফেরার পর সেই নিয়ে দেবাংশুকে কটাক্ষ করেছিলেন শ্রীলেখা।

RELATED Articles