লক্ষ্মীবারেই হবে সূচনা! আগামীকালই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু হবে গঙ্গা আরতি, উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী

অবশেষে পূরণের ওঠে মুখ্যমন্ত্রী ইচ্ছা। বারাণসীর মতোই এবার কলকাতায় গঙ্গার ঘাটেও হবে গঙ্গা আরতি। আগামীকাল, বৃহস্পতিবারই বাজে কদমতলা ঘাটে এই গঙ্গা আরতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন ১৫ জন পুরোহিতের পাশাপাশি এদিন উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মেয়র, মেয়র পারিষদরাও।

বারাণসীর গঙ্গা আরতির যে আলাদা মাহাত্ম্য রয়েছে, তা আর আলাদা করে বলার কোনও অপেক্ষা রাখে না। সেই গঙ্গা আরতির জন্যই প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান বারাণসীর গঙ্গার ঘাটে। সেই আস্বাদ যাতে কলকাতাবাসীও পায়, সেই কারণে কলকাতাতেও গঙ্গা আরতির ইচ্ছা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর সেই ইচ্ছা অনুযায়ীই গঙ্গা আরতির জন্য উপযুক্ত গঙ্গার ঘাট খোঁজার দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুরসভাকে। গঙ্গা আরতির জন্য নিমতলা ঘাট, মিলেনিয়াম পার্কের ঘাট ও আরও অন্যান্য ঘাট পরিদর্শন করা হয়েছিল। শেষ পর্যন্ত বাজেকদমতলা ঘাটকেই চূড়ান্ত করা হয় গঙ্গা আরতির জন্য।

সেই গঙ্গার আরতির জন্য সাজিয়ে তোলা হয়েছে বাজে কদমতলা গঙ্গার ঘাট। তৈরি করা হয়েছে ১১টি মঞ্চ। এই ১১টি মঞ্চে আরতি করবেন ২২ জন পুরোহিত। গত এক সপ্তাহ ধরে চলেছে মহড়া। অবশেষে আগামীকাল, বৃহস্পতিবার সেই আরতির উদ্বোধন হবে।

আজ, বুধবার বাজে কদমতলা ঘাটে সেসজ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যান পুরসভার আধিকারিকরা। কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের বৈঠকও হয় তাদের সঙ্গে। গঙ্গাদেবীর মন্দিরও তৈরি করা হয়েছে বাজে কদমতলা ঘাটে।

আরও অন্যান্য খবর