‘আর জি কর হাসপাতালে কী হয়েছে জানেন তো’? আর জি করের কথা তুলেই মহিলা চিকিৎসককে হেনস্থা সিভিক ভলান্টিয়ারেরই

Civic Volunteer Allegedly Threat Lady Doctor: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়ে থাকলেও চিকিৎসক মহলের বিক্ষোভ থামছে না। সরকারি হাসপাতালে কী মহিলাদের কোনও নিরাপত্তা নেই, উঠছে এমন প্রশ্ন। শুধুমাত্র আর জি করই নয়, রাজ্যের নানান হাসপাতালেই কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এসবের মধ্যে ফের এক মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই (Civic Volunteer Allegedly Threat Lady Doctor)

আর জি করের ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবর, সে একজন সিভিক ভলান্টিয়ার। তবে পুলিশ বারবার অভিযুক্তের পেশার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এসবের মধ্যে এবার ভাতারে ঘটল এক ঘটনা। ভাতার ব্লক হাসপাতালে এক মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিবাদে ফেটে পড়লেন ওই হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ভাতার থানায় বিক্ষোভ দেখান তারা (Civic Volunteer Allegedly Threat Lady Doctor)

কী ঘটেছিল ঠিক সেখানে (Civic Volunteer Allegedly Threat Lady Doctor)?

ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার রাত প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ। সেই সময় ভাতার ব্লক হাসপাতালে কর্তব্যরত ছিলেন এক মহিলা শিশু বিশেষজ্ঞ। জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই বর্ধমান কাটোয়া সড়ক পথে বেশ ভিড় ছিল পুন্যার্থীদের। প্রচুর বাইক ও জানান যানবাহন চলাচল করছিল। রাতে ভাতার এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।   

মহিলা চিকিৎসক বলেন, “রাতে তখন দুর্ঘটনাগ্রস্থ রোগীদের ভিড় ছিল। তাঁদের নিয়ে ব্যস্ত ছিলাম। তখন সুশান্ত রায় নামে ওই সিভিক ভলান্টিয়ার আসে। পেটে অস্বস্তি ও মাথা ঘুরছিল বলে জানিয়েছিল। আমি ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করেছিলাম। তবুও ওই সিভিক ভলান্টিয়ার আমার সঙ্গে চুড়ান্ত দুর্ব্যবহার করতে থাকেন। আমাকে হুমকি দিয়ে বলেন, আর জি করে কী হয়েছে জানেন তো” (Civic Volunteer Allegedly Threat Lady Doctor)?

এই ঘটনার পরই হাসপাতালে বিক্ষোভ দেখান চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক ওই মহিলা চিকিৎসককে সঙ্গে নিয়ে ভাতার থানার ইনচার্জের সঙ্গে দেখা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে বলে খবর (Civic Volunteer Allegedly Threat Lady Doctor)।  

এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি সি এম ও এইচ সূবর্ণ গোস্বামী বলেন, “আর জি কর হাসপাতালে কি হয়েছে আমরা সবাই জানি। ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলান্টিয়ার মদ্যপবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছে। আর জি কর-এর মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে”।

RELATED Articles