দারুণ উদ্যোগ! এবার দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বই, পড়ুয়াদের পড়তেই হবে এই বই

Class 10 Students Will Now Read Book Written By Netaji: এবার দশম শ্রেণীর পড়ুয়াদের পড়তেই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বই। এমনটাই উদ্যোগ নিল এবার মধ্যশিক্ষা পর্ষদ। এবার দশম শ্রেণীর পড়ুয়াদের এবার পড়তেই হবে নেতাজির লেখা বই (Class 10 Students Will Now Read Book Written By Netaji)। পড়ুয়াদের কাছে এই বইয়ের গুরুত্ব যে অপরিসীম, তা মনে করেই এবার এই উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদ।

নেতাজির লেখা যে বইটি দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই বইয়ের নাম ‘তরুণের স্বপ্ন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে এই বইটি পড়ুয়ারা পড়তে পারে। জানুয়ারি মাসেই এক সরকারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে এই নিয়ে অনুরোধও জানিয়েছিলেন তিনি। এবার সেই নিয়ে চিন্তাভাবনা করল মধ্যশিক্ষা পর্ষদ (Class 10 Students Will Now Read Book Written By Netaji)

‘তরুণের স্বপ্ন’ নামক নেতাজির লেখা বইকে এবার দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হল। তবে এই বইটিকে কোনও সিলেবাস বা পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানা গিয়েছে (Class 10 Students Will Now Read Book Written By Netaji)। যদিও মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে শিক্ষামহলের একাংশ বেশ খুশি। তাদের মতে, নেতাজির লেখা এই বই পড়লে পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ, মূল্যবোধ, আত্মবিশ্বাস গড়ে উঠবে।

তবে আবার শিক্ষামহলের অন্য এক অংশের মতে, এমন বইকে দশম শ্রেণীর পাঠ্যের জন্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে খুব ভালো (Class 10 Students Will Now Read Book Written By Netaji)। কিন্তু এই বইকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না করলে এর গুরুত্ব হারিয়ে যাবে। অনেক পড়ুয়াই সদিচ্ছায় এই বই পড়বেন না। যদি পরীক্ষার সূচিতে এই বই অন্তর্ভুক্ত করা হত, তাহলে পড়ার তাগিদ থাকত পড়ুয়াদের। কিন্তু সেটা যখন হচ্ছে না, তাহলে আদতে কতজন পড়ুয়া এই বই পড়বে, তা নিয়ে বেশ সন্দিহান শিক্ষামহলের একাংশ।

অনেকের মতেই, দশম শ্রেণী নামেই মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা। এমন সময় অনেক অভিভাবকরাই সন্তানদের আঁকা, নাচ, গান, কবিতা শেখা, এমন নানান এক্সট্রা কারিকুলামের ক্লাস ছাড়িয়ে দেন। ফলে যে বই পরীক্ষার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত নয়, সেই বই পড়ার জন্য অভিভাবকরাও পড়ুয়াদের কতটা উৎসাহ জোগাবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে (Class 10 Students Will Now Read Book Written By Netaji)

বলে রাখি, শুধুমাত্র নেতাজির লেখা বই-ই নয়, স্বামী বিবেকানন্দের লেখা ‘হিজ কল টু দ্য নেশন’ বইটি দ্বাদশ শ্রেণীর পাঠ্যে অন্তর্ভুক্ত করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

RELATED Articles