Corruption in Awas Yojona: দুর্নীতির যেন অন্ত নেই রাজ্যে। শিক্ষা থেকে শুরু করে কয়লা, গরু পাচার নানান ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। এবার কেন্দ্রীয় প্রকল্পেও কারচুপির অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে (Corruption in Awas Yojona)। সেই প্রেক্ষিতেই এবার রাজ্যের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
মামলাকারীর দাবী, আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে(Corruption in Awas Yojona)। কোথাও দেখা গিয়েছে, ফর্মে ২৮ বছরের কোনও তরুণীর ছবি কিন্তু বাড়ি পেয়েছেন ৭২ বছরের বৃদ্ধা আবার কোথাও দেখা গিয়েছে একই মহিলার নামে তৈরি হয়েছে ২৯টি শৌচাগার। এমন অভিযোগ তুলেই মামলাকারী আদালতের দ্বারস্থ হন।
গতকাল, বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। এদিন মামলাকারীর আইনজীবী মানস দাস ও আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালিতে জানান, নিয়ম অনুযায়ী, যে নাগরিক আবাস প্রকল্পের সুবিধা পাবেন, তাঁকে ছবি সহ বাড়ির ছবি দিতে হবে। কিন্তু বাংলায় আবাস যোজনায় অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ফর্মে থাকা ছবির সঙ্গে গ্রাহকের কোনও মিলই নেই (Corruption in Awas Yojona)।
আদালতে আইনজীবীরা জানান, জাহানারা বিবি নামের একজন ৭২ বছরের মহিলা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। কিন্তু ফর্মে রয়েছে এক ২৮ বছরের মহিলার ছবি। আবার আবাস সংক্রান্ত ওয়েবসাইটে এও দেখা গিয়েছে, সেরিনা বিবি নামে এক মহিলাকে নাকি প্রায় ২৯টি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে। এদিন আদালতে এমনটাই জানান মামলাকারীর আইনজীবীরা (Corruption in Awas Yojona)।
আবাস যোজনা নিয়ে আবার বড় অভিযোগ উঠেছে মগরাহাট ১ নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে থেকেও। ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বাড়ি বানানোর টাকা তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবী, পঞ্চায়েত প্রধান নাকি ভুয়ো নথির মাধ্যমে আবাস যোজনায় স্বজনপোষণ করেন। প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে (Corruption in Awas Yojona)।
অভিযোগকারীর দাবী, কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হচ্ছে, তা গরীব মানুষরা পাচ্ছেনই না। সেই টাকা পাচ্ছেন ক্ষমতাশালী কিছু মানুষ। এই গোটা বিষয়টি শোনার পর এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Corruption in Awas Yojona)। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।





