ক্ষুদে যোদ্ধা!  পিগি ব্যাঙ্কে জমানো ১০ হাজার টাকা করোনা মোকাবিলায় দান করল নেতাজি নগরের অভিপ্সা

করোনা এমন এক মারণ ভাইরাস যা একে অপরের থেকে মানুষকে আলাদা করেছে। অনেক সময় পাশে দাঁড়াচ্ছেন না নিজের মানুষরাই। তবে নিঃস্বার্থ ভাবে কাজ করা মানুষের অভাব‌ও নেই এই দেশে। আর সেই মানুষদের মধ্যেই এবার নাম লেখালো জিডি বিড়লা স্কুলের ক্লাস টু’র ছাত্রী অভিপ্সা বোস।

তাঁর বয়স হয়তো আট-নয়ের ঘরে। কিন্তু মানসিকতা কোন‌ও প্রাপ্তবয়স্ককেও হার মানাতে পারে সে।  আর তাইতো যে জমানো টাকায় ছোটবেলার অনেক স্বপ্ন পূরণ করা যেত তা না করে করোনা মোকাবিলায় নিজের সমস্ত সঞ্চিত অর্থ দান করল সে।

নেতাজিনগরের বাসিন্দা অভিপ্সা বোস তাঁর পিগি ব্যাঙ্কে জমানো ১০ হাজার টাকার সম্পূর্ণটাই মহামারীর মোকাবিলায় তুলে দিল পাড়ার রেড ভলেন্টিয়ার্সদের হাতে। এই টাকাটা সে দিল মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে সরঞ্জাম কেনার জন্য দিয়েছে। এই ক্ষুদের এমন সংবেদনশীলতায় মুগ্ধ এলাকাবাসী। মুগ্ধ তার হাত থেকে দান গ্রহণ করা বড়রাও।

কেমন করে এইরকম বয়সে সাহায্য করার কথা ভাবল অভিপ্সা?

পরিবারের তরফে জানানো হয়েছে, অনেক দিন থেকেই মায়ের মুখে সে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কথা শুনে আসছে সে। এমনিতেও স্কুল বন্ধ। তাই এই ভাইরাস সম্পর্কে তার‌‌ও কিছু একটু ধারণা হয়েছিল। চারপাশের মানুষের অসহায়তার কথা শুনে হয়তো কোনও ভাবে ব্যথিত হয়ে উঠেছিল তার নরম মনটা। আর তখনই অভিপ্সা সিদ্ধান্ত নিয়ে নেয়, এবার আর চকলেট, খেলনা কিছুই নয়; বরং নিজের জন্মদিন উপলক্ষে পাড়ার রেড ভলেন্টিয়ার্সদের হাতেই সে তুলে দেবে এতদিন ধরে ধীরে ধীরে জমানো তার পিগি ব্যাঙ্কের টাকাটা!

এই ছোট্ট মেয়েটি যেনও সমাজের প্রত্যেকটা মানুষকে মানবিকতার পাঠ পড়ালো। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশ থেকে সরে না গিয়ে পাশে দাঁড়ানোর বার্তা জোগালো।

 

RELATED Articles