মার্কিন মুলুকে রিয়ালিটি শো ‘দ্য ভয়েস’-এর শ্যুটিং সেটে আহত হলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর তথা গায়ক-অভিনেতা নিক জোনাস। শনিবার শ্যুটিংয়ের সময় চোট পান তিনি। চোট মোটামুটি গুরুতর হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
মাস দুয়েক আগেই নিজের নতুন অ্যালবাম ‘স্পেসম্যান’ লঞ্চ করেছেন নিক। সেই অ্যালবামের মিউজিক ভিডিয়োওতে দেখা মিলেছে প্রিয়াঙ্কার।
আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে মহান উদ্যোগ অভিনেতা যিশু সেনগুপ্তের, করোনা আক্রান্তদের জন্য চালু করলেন ‘সেফ হোম’
প্রসঙ্গত, নিকের এইরকম অবস্থায় দেশি গার্ল রয়েছেন লন্ডনে। বর্তমানে সেখানে তিনি শুটিংয়ে ব্যস্ত।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, নিককে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ সোমবার (আজ) ‘দ্য ভয়েস’-এর শ্যুটিং সেটে ফিরতে পারেন তিনি।
ইতিমধ্যেই ভারতের করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। ভারতবর্ষে করোনা ত্রাণে ১০ লক্ষ মার্কিন ডলার অর্থ সংগ্রহ করেছেন তাঁরা। ইতিমধ্যেই নিজেদের লক্ষ্যমাত্র ৩০ লক্ষ মার্কিন ডলার করেছেন এই তারকা জুটি বলে খবর।





