Class Nine student got chance in ISRO: ইসরাতে (ISRO) প্রশিক্ষণের সুযোগ পেলেন নবম শ্রেণীর ছাত্রী। মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলে দক্ষিণ দিনাজপুর জেলার অর্পিতা সাহা। অর্পিতা পতিরামের নবম শ্রেণির ছাত্রী। ইসরোর ১৪ দিনের ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামের কথা অনেকেই শুনেছেন। এবার সেই প্রোগ্রামের ডাক পেয়েছে দক্ষিণ দিনাজপুরের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা (Class Nine student got chance in ISRO)।
ইসরোর ইয়ং সাইন্টিস্ট প্রোগ্রামে অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটায় সতীশ ধাবন স্পেস সেন্টারে ২৫ দিন ধরে পঠন পাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। এই প্রোগ্রামে ভর্তি হওয়া যায় না এর জন্য বিশেষ একটি পরীক্ষা নেওয়া হয় ইসরোর তরফে। ইসরোর যুবিকা পরীক্ষায় মার্কসের ভিত্তিতে এই প্রোগ্রামে জয়েনের (Class Nine student got chance in ISRO) সুযোগ হয়। গোটা দেশের মধ্যে ৩৫০ জনকে মার্কসের ভিত্তিতে ডাকা হয়েছে ইসরোর ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে। তার মধ্যে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের অর্পিতা।
অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীতে পাঠরতা। অর্পিতার বাবা দীপঙ্কর সাহা পেশায় একজন ব্যবসায়ী। মা বর্ণা সাহা গৃহবধূ। সাধারণ পরিবারের মেয়ে অর্পিতা। চলতি বছরে পয়লা মার্চ অনলাইনে ইসরোর যুবিকা পরীক্ষায় বসেন অর্পিতা। সম্প্রতি ইসরোর যুবিকা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাতেই ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামের জন্য (Class Nine student got chance in ISRO)। ইসরোর ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামের জন্য বৃহস্পতিবার অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্পিতা ও তাঁর বাবা।
ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে অর্পিতা ডাক পাওয়ার প্রসঙ্গে, নবম শ্রেণীর ছাত্রী জানাচ্ছেন, ছোটবেলা থেকেই মহাকাশ ও মহাকাশযান নিয়ে আগ্রহ ছিল তার। গতবছর ওই এলাকার উপাসনা এই পরীক্ষায় পাস করে ইসরোতে যাওয়ার সুযোগ পেয়েছিল। তাই এই বছর সেই পরীক্ষা দিয়েছিল অর্পিতা। কিন্তু পরীক্ষায় সফল হয়ে ইসরো (ISRO) থেকে ডাক আসতে পারে (Class Nine student got chance in ISRO), সেটা ভাবেন নি। ইসরো থেকে চন্দ্রযান ৩ সফলভাবে পাঠানো হয়েছিল। কিভাবে চন্দ্রযান পাঠানো হয়েছিল তা দেখার সুযোগ মিলেছে সকলের। পরবর্তীতে এই বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে অর্পিতার।
অর্পিতার মা-বাবা জানাচ্ছেন ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে তাদের মেয়ের। চন্দ্রযান ৩ উৎক্ষেপণের যাবতীয় বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছে। এবার সেই ইসরোতে প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি অর্পিতা ও তার পরিবার (Class Nine student got chance in ISRO)। গত বছর ওই এলাকা থেকে ডাক পেয়েছিল পতিরামের উপাসনা মন্ডল। এবার একই স্কুলের একই এলাকার অর্পিতা সাহা ডাক পেল ইসরোতে। এই খবর প্রকাশে আসতেই খুশি স্কুল স্কুলের শিক্ষকরা।





