Justice Amrita Sinha ordered to demolish TMC party office: নিউটাউনে হিডকোর জমিতে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। সরকারি জমিতে কীভাবে কোনও রাজনৈতিক দলের পার্টি অফিস হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। কীভাবে হিডকোর নাকের ডগা দিয়ে এমন কাজ করল তৃণমূল, তা নিয়ে হিডকোকে বেশ ভর্ৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha ordered to demolish TMC party office)।
বিচারপতির কথায়, হিডকোর উপর শহরের উন্নয়নের দায়িত্ব রয়েছে। তাহলে কীভাবে তাদের জমিতে এভাবে একের পর এক নির্মাণ হয়ে চলেছে। এই নিয়ে বেশ ক্ষোভ জারি করেন বিচারপতি সিনহা। শুধু তাই-ই নয়, অবিলম্বে ওই তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিলেন তিনি (Justice Amrita Sinha ordered to demolish TMC party office)।
হিডকো আদালতে রিপোর্ট জমা করেছিল যে তাদের জমি অর্থাৎ সরকারি জমিতেই তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। শুধুমাত্র এই একটা পার্টি অফিসই নয়, হিডকোর জমিতে এমন ৩৫টি রাজনৈতিক কার্যালয় গড়ে তোলা হয়েছে বলে আদালতে জানিয়েছিলেন মামলাকারী।
একথা জেনেই হিডকোকে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, “কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাত। নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে। আপনাদের কি কোনও নির্দিষ্ট আইন নেই” (Justice Amrita Sinha ordered to demolish TMC party office)?
এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে যে নিউটাউন ও রাজারহাট এলাকায় এমন নানান নির্মাণ তৈরি হয়েছে সরকারি জমির উপর। তৈরি হয়েছে নানান দলীয় কার্যালয়। ওই কার্যালয়গুলিকে নোটিশও দিয়েছিল হিডকো। সেই মামলারই শুনানি ছিল আজ, শুক্রবার।
বলে রাখি, সম্প্রতি এই বেআইনি নির্মাণ নিয়ে বেশ তৎপর হয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে কলকাতা পুরনিগমকেও বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ১৪ জনের মৃত্যুর পর এই নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও একাধিক বেআইনি বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আর এবারও তৃণমূলের এই পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিলেন তিনি (Justice Amrita Sinha ordered to demolish TMC party office)।





