আর.জি.কর কান্ডে উত্তাল সারা বাংলা। প্রতিবাদ মুখর হয়ে উঠেছে গোটা রাজ্য। কলকাতার রাজপথে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। মিছিলে, স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলস্তরের মানুষদের। স্থান কাল পাত্র আলাদা হলেও সবাই নিজ নিজ ভাষায় প্রতিবাদ জানিয়ে আসছে। এরমধ্যেই অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে নজর কাড়লেন ক্লাউড কিচেন কর্ণধার শুচিস্মিতা ভট্টাচার্য।
কয়েকদিন আগেই দেখা গেছিল রায়গঞ্জের এক চিকিৎসক তার প্রেসক্রিপশনের মাধ্যমে আর.জি.কর ঘটনার দোষীদের শাস্তি চেয়ে সরব হয়েছিলেন। এবার খাবারের বিলেও উঠে এল দোষীদের শাস্তি দেওয়ার দাবি। ব্যান্ডেলের নারায়নপুর কলোনির বাসিন্দা শুচিস্মিতা গত ৩ বছর ধরে অনলাইন খাবার সরবরাহের ব্যবসা করছেন। দিনরাত এক করে মানুষের কাছে পৌঁছে দেন খাবার। নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন শুচিস্মিতা।
বিগত ৩ বছর ধরে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে পরিধি অনেকটাই বেড়েছে ব্যবসার। সম্প্রতি আর.জি.করের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। রাজ্যের সীমানা ছাড়িয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুচিস্মিতাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। খাবারের বিলের সঙ্গে আর জি করের ঘটনার প্রতিবাদের জন্য ‘বিচার চায় তিলোত্তমা’ লিখে দিচ্ছেন শুচিস্মিতা।
নিজের এই অভিনব প্রতিবাদের কায়দার কথা কি করে মাথায় এল সে প্রসঙ্গে শুচিস্মিতা বলেছেন, “প্রতিবাদের অনেক ভাষা হয়। আমি যেহেতু এই ব্যবসার সঙ্গে জড়িত, আমার মনে হয়েছে এ ভাবে প্রতিবাদ করতে পারি”। শুচিস্মিতার কথায়, “আমার পক্ষে রাস্তায় নেমে সবসময় প্রতিবাদ করা সম্ভব নয়। কিন্তু নৈতিক দায়িত্ব থেকেই এই কাজ করা”।
শুচিস্মিতা ভট্টাচার্যের এই অভিনব প্রতিবাদের উপায় নজর কেড়েছেন এলাকাবাসীর। সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা করেছেন নেটিজেনরা। তিনি প্রতিবাদে এক নতুন মাত্রা যোগ করলেন বলাই যায়। তিনি আরও অনেককেই উদ্বুদ্ধ করলেন অভিনব কায়দায় প্রতিবাদ জানানোর। এই অভিনব উপায়ের প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন ডেলিভারি সংস্থার কর্মীরা। তাদের কথায়, ‘মানুষের বাড়িতে বাড়িতে সহজেই পৌঁছে যাচ্ছে তিলোত্তমার বিচারের আওয়াজ’।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!