Weather update : ৮ মে-র আগে ফের ঝড়বৃষ্টি, তার পর তাপপ্রবাহ! কি জানালো আবহাওয়া দপ্তর!

দুপুর গড়ালেই যেন শহরের রাস্তায় ফুটে ওঠে রোদের উত্তাপ, মাথার উপরে সূর্য যেন তার সমস্ত রোষ ঢেলে দিচ্ছে মাটিতে। গরমে হাঁসফাঁস করছে জনজীবন। অফিস ফেরত কর্মী থেকে শুরু করে বাজার করা মানুষ—সবার মুখেই একটাই প্রশ্ন, “এই গরমের থেকে কবে মিলবে রেহাই?” গতকালও শহরের মানুষ অপেক্ষা করছিল এক পশলা বৃষ্টির আশায়। কিন্তু সেই আশা শেষমেশ মাটি হয়েছে। এখন সবাই তাকিয়ে আছে, আজ রবিবার বিকেলের দিকে কী হবে?

আবহাওয়ার মেজাজ যে বেশ খামখেয়ালি হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। সকাল হতেই কিছুটা মেঘলা আকাশ দেখে অনেকেই ভাবছিলেন, আজ বুঝি সেই প্রত্যাশিত বৃষ্টি মিলবে। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও যেন চড়চড়িয়ে বাড়ছে। আর এই আবহেই ছড়িয়ে পড়েছে নতুন খবর—আবারও শহরে বৃষ্টির সম্ভাবনা, তাও বজ্রপাতসহ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রবিবার বিকেলের পর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। যদিও সকালটা কাটবে আংশিক মেঘলা আকাশের মধ্যে, দুপুর গড়াতেই রোদের তেজ বাড়তে পারে বলে পূর্বাভাস।

কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি, তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৮ মে পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।

আরও পড়ুনঃ Astrology: জুনে শুক্রের কেন্দ্রে ও ত্রিকোণে প্রবেশ, রাজযোগে খুলে যাবে এই ৩ রাশির ভাগ্যের দরজা!

৮ মে-র পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়তে পারে। মালদহ ও দুই দিনাজপুরসহ উত্তরবঙ্গেও কমবে ঝড়বৃষ্টি। তবে ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে এখনই গরম থেকে সম্পূর্ণ মুক্তি নেই শহরবাসীর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles