ঠান্ডা-মাখানো সকাল, গরমে ঝলসানো দুপুর! আর কতদিন চলবে এই খামখেয়ালি আবহাওয়া?

আবহাওয়া আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সকালে রোদ ওঠা মানেই গরমের দিন, আর বিকেলের হালকা ঠান্ডা মানেই স্বস্তি—এমনটাই যেন স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া যেন ভিন্ন এক খামখেয়ালিপনার পরিচয় দিচ্ছে। একদিকে দিনের বেলায় রোদের তাপ, অন্যদিকে সন্ধ্যা নামতেই শীতের অনুভূতি, যা সাধারণ মানুষকে বেশ বিভ্রান্ত করছে। অনেকেই সকাল-বিকেল গরম জামা পরে বেরোলেও দুপুরের দিকে গায়ে রাখাই দায় হয়ে পড়ছে।

গত কয়েকদিন ধরেই এমন এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন রাজ্যবাসী। হুট করে তাপমাত্রা কমে যাওয়া, আবার দিনের বেলা গরম অনুভূত হওয়া, তার পর রাত নামতেই আবার ঠান্ডা—এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ এবং শিশুরা। একদিকে গরমের জন্য ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে, আবার রাতে হালকা কম্বলের প্রয়োজন হচ্ছে। তবে এই পরিস্থিতি কি আরও কিছুদিন চলবে? নাকি এবার সত্যিই গরমের দাপট শুরু হবে? সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই হালকা ঠান্ডার অনুভূতি খুব বেশি দিন থাকবে না। আপাতত আরও দু’দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে। তবে তারপরই শুরু হবে বদল। দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান এবং মেদিনীপুরের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ টাকার বন্যা, সুখ-সমৃদ্ধির আশীর্বাদ! আজ থেকে শুরু শুভ সময়, এই ৫ রাশির ভাগ্যে কী লিখেছে মহালক্ষ্মী?

দক্ষিণবঙ্গে যখন গরমের ইঙ্গিত মিলছে, তখন উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আবহাওয়ায় পরিবর্তন আসছে। শুক্রবার থেকেই এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই এই চার জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। তবে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, হালকা ঠান্ডার এই আমেজ খুব বেশি দিন স্থায়ী হবে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, হোলির পর থেকেই দক্ষিণবঙ্গে গ্রীষ্মের আসল দাপট শুরু হবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতের ঠান্ডা ভাব কেটে গিয়ে ৩৫ ডিগ্রির আশেপাশে পৌঁছে যেতে পারে দিনের তাপমাত্রা। তবে আপাতত এই মনোরম আবহাওয়া উপভোগ করতে আরও দু’দিন সময় পাচ্ছেন রাজ্যবাসী। গরমের প্রস্তুতি নিতে হবে এবার থেকেই!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles