স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে তুলে নিয়ে গেল ছাত্রীকে। নবম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গ’ণ’ধ’র্ষ’ণে’র অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে সহ তিন যুবকের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার নতুনপুকুর গ্রামে। ইতিমধ্যেই, তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনায় রাজা সেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রাজা সেখ তৃণমূল কংগ্রেসের রুদ্রনগর ৮ নম্বর নতুনপাড়া বুথ সভাপতির ছেলে।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বিকাল চারটের দিকে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেই সময় রোজ বাড়ি ফেরেন ওই ছাত্রী। বীরভূমের পাইকর থানার হাইস্কুলের নবম শ্রেণীতে পড়ত সেই ছাত্রী। সেই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তিন যুবক মোটর সাইকেলে তুলে নেয়।
অভিযোগ, ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাকে তিন যুবক গণধর্ষণ করে। সেসময়ে ওই মাঠের পাশ দিয়েই বাড়ি ফিরছিলেন এলাকার কয়েকজন। তারাই আওয়াজ শুনে ঝোপের আড়ালে দেখেন আর বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে ওঠেন। বিষয়টি দেখতে পেয়ে তিন যুবককে আটক করেন তারা। তারপর খবর দেওয়া হয় পুলিশে।
পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধার করে নির্যাতিতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাইকর ব্লক হাসপাতালে। ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৫ দিন হেফাজতে চাওয়ার আবেদন জানালে আদালত তিন দিন মঞ্জুর করেছে।
এ প্রসঙ্গে ব্লক সভাপতির বক্তব্য, “আমার ছেলে ঘরে ছিল না। বাইক নিয়ে বেরিয়েছিল। তখন এক মেয়ে ফোন করে বলে, আমি অসুবিধায় পড়েছি, আমাকে নিয়ে যা। ওকে নিতে গিয়েছি। তখন ওকেই লোকজন মারধর করে। ওর গাড়িও আটকে রাখে। অনেকেই ছিল। বাকিরা পালিয়ে যায়। আমার ছেলে বাইকটা ফেরত চায়। তখন আমার ছেলেকেও মারধর করে আটকে রাখে। আমার ছেলে ওসবের মধ্যে ছিলই না।”





