সার্ভিক্যাল ক্যানসারে মৃত্যুর ভুয়ো খবর ছড়ান বলিউডের এক অভিনেত্রী। সেই খবরের শিরোনামে, তীব্র প্রতিবাদ জানান ওই অসুখে আক্রান্ত জনপ্রিয় টেলি-অভিনেত্রী ডলি সোহি। হঠাৎ তার মৃত্যু সংবাদ অচিরেই তার ভক্তদের মনে দুঃখের ছায়া নেমে আসে। ডলি সোহির অকালপ্রয়াণ শোকস্তব্ধ ভক্ত এবং পরিবারের সদস্যরা। আরও এক টেলি-অভিনেত্রীর সংবাদে দিশেহারা পরিবারের লোকজন। ডলির মৃত্যুর ২৪ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে তাঁর আমনদীপ সোহির।
ডলি এবং আমনদীপের ভাই মনু সোহিও তার দুই দিদির মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছেন। ডলির পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের প্রিয় ডলি যাত্রা করেছে পরলোকের উদ্দেশে। আমরা একই সঙ্গেস্তম্ভিত এবং শোকগ্রস্ত। আজ বিকেলের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে”।
জানা গিয়েছে, আমনদীপ সোহি আক্রান্ত জন্ডিসে ছিলেন। চলতি বছরের ৭ই মার্চ মৃত্যু হয়েছে তার। ভাই মনু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমনদীপের মৃত্যুর খবর সত্য, ওর শরীর আর নিতে পারেনি। আমরা এতটাই শোকাভিভূত যে ঠিক কী ঘটেছে তা চিকিৎসককে এখনও জিজ্ঞাসা করে উঠতে পারিনি”। ডলি সোহির মৃত্যুর খবরেও মুখ খুলেছেন মনু। তিনি জানিয়েছেন, “ডলির অবস্থা আশঙ্কাজনক ছিল না। তবে, চিকিৎসাধীন থাকার পরামর্শ দেওয়ায় তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। জানানো হয়েছে যে বোন আমনদীপের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যেই ডলিও শেষ নিশ্বাস ত্যাগ করেন।”

এক সাক্ষাৎকারে ডলি বলেছিলেন, “তিনি জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তাঁর কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এখন রেডিয়েশন থেরাপি চলছে।” গত বছর নভেম্বরে ডলি সোহির সার্ভিক্যাল ক্যানসার ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় তার জন্য অনুরাগীদের ঈশ্বরের কাছে প্রার্থনা করার আবেদন করেছিলেন ডলি। অভিনেত্রী বলেছিলেন, “প্রার্থনার শক্তি অলৌকিতার চেয়ে কম নয়”।
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল টিভি সিরিয়াল ‘ঝনক’-এ। অনেক সিরিয়ালেই ডলির কাজ বেশ প্রশংসিত। ডলির মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন তাঁর বোন অভিনেত্রী অমনদীপ সোহী। একসঙ্গে দুই মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার।





