সেই প্রিজন ভ্যান! প্রিজন ভ্যান থেকে নানান বিস্ফোরক দাবী করা যেন এখন রীতিতে পরিণত হয়েছে অভিযুক্তদের জন্য। এর আগে আর জি কর কাণ্ডেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দেখা গিয়েছে প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মন্তব্য করতে আর এবার সেই তালিকায় যোগ দিলেন কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। আর তার সেই দাবীতে তুমুল শোরগোল পড়েছে।
কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র হলেন বিনয় মিশ্র। তিনিও কয়লা কাণ্ডে জড়িত। এই বিকাশ মিশ্রের বিরুদ্ধে নিজের ভাইঝি অর্থাৎ বিনয় মিশ্রের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। বিনয় মিশ্রের স্ত্রীর দাবী, তিনি বাধা দিতে গেলে তাঁকেও নাকি মারধর করা হয়। এই ঘটনায় কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের স্ত্রী।
এই ঘটনার তদন্ত করে বিকাশ মিশ্রকে গ্রেফতার করে অভিযুক্ত। গতকাল, রবিবার তাকে পেশ করা হয় আদালতে। অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আজ, সোমবার বিকাশকে পকসো আদালতে পেশ করা হবে। গতকাল আদালত টেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময়ই এক বিস্ফোরক দাবী করেন এই বিকাশ মিশ্র। তাঁর কথায়, “আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে”।
প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের নাম জোড়ায় কয়লা ও গরু পাচার কাণ্ডে। সেই মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি। প্রতি সপ্তাহেই হাজিরা দিতে হয় তাকে সিবিআই দফতরে। এরই মধ্যে এবার যৌন হেনস্থার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার করা হল তাকে।





