কয়েক মাস স্বস্তির পর ফের দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস করোনা (Covid 19)। সম্প্রতি দেশের একাধিক রাজ্যে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াল পশ্চিমবঙ্গ (West Bengal)। রাজ্য এখন দেশের করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলেছে ৬ হাজার-এর গণ্ডি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাবধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সাধারণ মানুষের মনে প্রশ্ন, তবে কি ফের সেই কঠিন দিনগুলোর মুখোমুখি হতে চলেছি আমরা?
ক্রমশ বাড়ছে বাংলার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮ থেকে ৫৯৬। অর্থাৎ, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ জন। এর মধ্যেই কলকাতার এক বছর দশ মাসের এক শিশুর করোনা ধরা পড়েছে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে পিকুতে ভর্তি রয়েছে ওই শিশু। তার চিকিৎসা করছেন শিশুরোগ বিশেষজ্ঞ সংযুক্তা দে। ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকমহলে।
এখন দেশের মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরালা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৪৮৭ থেকে বেড়ে ১৬৭৯-এ পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯২ জন। দ্বিতীয় স্থানে গুজরাত—সেখানে আক্রান্ত ৫০৮ থেকে বেড়ে ৬১৫। একদিনে সংক্রমণ বেড়েছে ১০৭ জন। বাংলার পরে রয়েছে দিল্লি, যেখানে আক্রান্ত ৫৬২ থেকে বেড়ে ৫৯২। এছাড়া, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ—এই রাজ্যগুলিতেও সংক্রমণ বাড়ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে করোনা বৃদ্ধির নেপথ্যে রয়েছে একাধিক নতুন সাব-ভ্যারিয়েন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ভ্যারিয়েন্টগুলি আগের তুলনায় বেশি সংক্রামক। উল্লেখ্য, ২২ মে পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭। সেই সংখ্যা লাফিয়ে বেড়ে ছ’হাজার ছুঁয়ে ফেলেছে।covid
আরও পড়ুনঃ BSF : বাংলাদেশি সিম চালু হলেই ধরা পড়বে সিগন্যাল! সুন্দরবনের নদী পথে এবার অনুপ্রবেশ রুখতে BSF-র নজরে স্মার্ট রাডার-ড্রোন!
পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায়, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য পরিকাঠামো যেন যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকে—তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা এবং ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দিয়েছে কেন্দ্র।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!