করোনার জেরে এবার বন্ধ হল তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন

কোরোনা আতঙ্ক যেভাবে দিন দিন বেড়েই চলেছে তাতে জমায়েতের স্থানগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এবার সেই পথেই বন্ধ করা হল তারাপীঠ মন্দির। আজ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় ৩১ শে মার্চ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। এতদিন একাধিক মেলা ও মন্দিরের দরজা বন্ধ করা হলেও তারাপীঠ মন্দির খোলা ছিল । সেখানে ভক্তদের জমায়েত ছিল। কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । গতকাল এই নিয়ে সিউড়ি জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকও হয়। তবে ওই বৈঠকে থেকে মন্দির বন্ধের নির্দেশ দেওয়া হয়নি বলে সূত্রের খবর। তবে এরপ মন্দির কমিটির তরফে জানানো হয়, ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠের মন্দির ৷

মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” 31 মার্চ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। তবে মায়ের গর্ভগৃহে পূজা-অর্চনা চলবে। শুধু ভক্তরা এখন মায়ের দর্শন করতে কিংবা পূজা দিতে পারবেন না।”

কোরোনায় রাজ্যে প্রথম সংক্রমণের খবর সামনে আসার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন ৷ পরিস্থিতি যাতে কোনওভাবেই হাতের নাগালের বাইরে চলে না যায় তার জন্য একাধিক সাবধানতা নেওয়া হয়েছে ৷ তাই সেক্ষেত্রে তারাপীঠ মন্দির বন্ধ করা হল , যাতে জমায়েত কিছুটা এড়ানো যেতে পারে।

RELATED Articles

Leave a Comment