করোনাভাইরাসের জের এবার ক্রীড়াঙ্গনেও দাপিয়ে বেড়াচ্ছে। তবে বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সূচিতে এখনই বদল আনতে চাইছে না অস্ট্রেলিয়া। বরং তারা আশাবাদী, ঠিক সময়ে প্রতিযোগিতার আয়োজনের শুরুর ব্যাপারে।
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। ১৮ই অক্টোবর শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হওয়ার কথা ১৫ নভেম্বর মেলবোর্নে। মোট সাতটি শহরে হওয়ার কথা বিশ্বকাপ।
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান, কেভিন রবার্টস বলেছেন, “আমরা আশা করছি কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সব ধরনের খেলাধূলা শুরু করা যাবে। তবে এই পরিস্থিতিতে কেউই তো বিশেষজ্ঞ নই আমরা। তবে আশা করছি যে অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। আশা করছি ১৫ই নভেম্বর মেলবোর্নের গ্যালারি ভর্তি থাকবে।”






