রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে হলো ১৫: একই পরিবারের ৫ জন অসুস্থ

করোনার ভয়াল থাবা ভারতের বুকেও জোরদার ভাবে পড়েছে। আমাদের রাজ্যও তার প্রভাব থেকে বাঁচতে পারেনি। বতর্মানে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এবারে আক্রান্ত হয়েছেন একটা গোটা পরিবার। যেখানে রয়েছে একজন ৯ মাস, ৬ বছরের শিশুও। ১৬ মার্চ লন্ডন থেকে দিল্লি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে আসেন তাদের পরিবার এবং তাঁর থেকেই এই সংক্রমন হয়েছে। এই আক্রান্ত পরিবারের মধ্যে ২ জন উত্তরাখণ্ডের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে রয়েছেন দুজন মহিলা যথাক্রমে ২৭ ও ৪৫ বছর বয়স্ক এবং একজন ১১ বছরের বালক। রক্ত ও লালারসের পরীক্ষার রিপোর্ট থেকে পাওয়া গেছে এনারা প্রত্যেকে কোভিড-১৯ এর শিকার।

জানা যাচ্ছে কিছুদিন আগেনদিয়ার তেহট্টে একটি অনুষ্ঠান বাড়িতে গেছিলেন এই পরিবার এবং সেখান থেকেই এই রোগের ভাইরাস তাদের শরীরে ছড়িয়েছে। এই পরিবারের কাছাকাছি অন্তত ১৫জন প্রতিবেশীকে কোয়ারেন্টিন করা হবে বলে সরকারি সূত্রের খবর।

স্বাস্থ্য দফতর জানিয়েছে সূত্রের খবর রাজ্যে জুড়ে এখনও অবধি ২৬,৯১৪ জন হোম কোয়ারেন্টাইন এ রয়েছেন এবং হাসপাতালে আইসোলেশনে ৩৮৫ জন রয়েছেন। নমুনা সংগ্রহ হয়েছে মোট ২৯৭ জনের। পরিস্থিতি সামাল দিতে এবার বেসরকারি হাসপাতালকেও করোনা পরীক্ষার অনুমতি দিল কেন্দ্র। সোমবার থেকে ট্রপিক্যাল অফ মেডিসিনে পরীক্ষা ও অ্যাপোলো হাসপাতালে পরীক্ষা হবে।

গোটা দেশে জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। কর্ণাটকের টুমকুরে মারা গেছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। অন্যদিকে, রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের আরেক বৃদ্ধের। দেশে এখন মৃতের সংখ্যা বেড়ে ২০। সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৮। এরপর রয়েছে মহারাষ্ট্র সেখানেও ছড়িয়েছে ১৩০ জনের শরীরে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। তামিলনাড়ুতে আরো ৬ এবং অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় নতুন করে ১ জন করোনা আক্রান্ত। অন্ধ্রপ্রদেশএর দুইজন সুইডেন ফেরত বলে নিশ্চিত করা হয়েছে। আন্দামানে দ্বিতীয় জনের শরীরে মিলেছে সংক্রমণ। তিনি প্রথম আক্রান্তের সঙ্গী ছিলেন। বিহারে আরও ২ জন সংক্রমিত হয়েছেন। এখনো পর্যন্ত সড়ক দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৭৮।

RELATED Articles

Leave a Comment