দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ জন। ধীরে ধীরে নিজের গ্রাস বড় করছে এই মারণ ভাইরাস। কিছুক্ষণ আগেই নদিয়া জেলায় পাঁচটি নতুন সংক্রমণের সংবাদ পাওয়া গিয়েছে, রাজ্যে আক্রান্তের সংখ্যা একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। এঁদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে। অর্থাৎ অবস্থা এখন বেশ শোচনীয়।
এই অবস্থায় জনগণের ত্রাতা হিসাবে এগিয়ে এল সেনাবাহিনী। বরাবরের মত নিজেদের জীবন বাজি রেখে মানুষের প্রাণ বাঁচান এই জওয়ানরা। করোনার সময়ে তাঁরা মানুষের পাশে দাঁড়াবে না, এ কি হয়? তাই নিজেদের বেতন তাঁরা তহবিলে তুলে দিলেন। দিন আনি দিন খাই মজুর, প্রবাসী মজুরদের হাতে তুলে দিচ্ছে রেশন। এমনকি গরীব মানুষরাও বাদ পড়ছেন না, তাদের হাতেও প্রয়োজনীয় রেশন তুলে দিচ্ছে সেনা।
যেহেতু কেন্দ্রীয় সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে, তাই এইসব দৈনিক শ্রমিক ও গরীব মানুষ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাঁদেরই উদ্ধার করতে এবার এগিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, দেশের নিম্নস্তরে এই রেশন দেওয়ার কাজ শুরু হয়েছে, পরবর্তী সময়ে গোটা দেশে সেনাবাহিনী মানুষের জন্য কাজ করবে। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন এলাকায় সেনা থেকে পোস্টার লাগানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। যাতে করোনা সংক্রান্ত তথ্য ও সুরক্ষা পদ্ধতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমজনতার ব্যাপারে ভারতীয় সেনা সদা সতর্ক। না, তাঁরা খেলোয়াড় ও অভিনেতাদের মত লাখ লাখ টাকা মাসে পান না, তাঁরা কীভাবে থাকেন সেটা বিশদে জানলে আপনিও কষ্ট পাবেন। যেখানে বিরাট-ধোনির মত ধনীরা এখনও এক পয়সাও খরচ করেননি সেখানে ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগই প্রমাণ করে যে দেশের আসল তারকা কারা।






