গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,৫৮৯, কলকাতায় মৃত্যু ১৯ জনের

বিশ্ব জুড়ে মহামারীর দাপট যেন কমার নামই নিচ্ছে না। পাশাপাশি রোজই নতুন রেকর্ড গড়ছে আমাদের রাজ্যও। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই করোনা সংক্রমনের সংখ্যা ৭১৪। এবার পুরো রাজ্যের ছবিটা দেখলে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮৯ তে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২৪৯৬ এবং মৃতের সংখ্যা ছিল ৪৫। আর আজ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ এ।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী আজ অবধি রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭২,৭৭৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১,৬২৯ জনের। রাজ্যে এখনো অবধি সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৬৩০।

এছাড়া করোনা মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জেলায় করোনা পরীক্ষার সংখ্যাও বাড়িয়েছে। সরকারের তরফে আগেই জানানো হয়েছে টেস্ট যত হবে তত পজিটিভ রোগীর সংখ্যাও বাড়বে। এতে উদ্বেগের কারণ নেই। এছাড়া রাজ্যে খুব শীঘ্র চালু হতে চলেছে rapid টেস্টও। যার ফলে কম সময় দ্রুত পরীক্ষা করানো সম্ভব হবে । রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১লা অগাস্ট অবধি রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ৮,৯৩,৪০০। যার মধ্যে পজিটিভ কেসের হার ৭.৯৭ শতাংশ।

প্রসঙ্গত, রাজ্যে যেমন করোনা সংক্রমণের হার বাড়ছে তেমনি বাড়ছে সুস্থতার হারও। রাজ্যে এখনও অবধি করোনা সংক্রামিত হয়েছেন ৭২,৭৭৭ জন যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০,৫১৭। শতাংশের হিসেবে দেখলে রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে ৬৯.৪১%।

RELATED Articles

Leave a Comment