রামমন্দিরের শিলান্যাসের প্রাক্কালে আলোর রোশনাইতে ভরে গেল অযোধ্যা, ঠিক যেন অকাল দীপাবলী

মা দুর্গার অকাল বোধনের মতো এবার অযোধ্যাতে দেখা যাবে অকাল দীপাবলী। রামলালার মন্দিরের প্রস্তর স্থাপনের অনুষ্ঠান উপলক্ষ্যে সেজে উঠছে গোটা অযোধ্যা নগরী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই বলেছিলেন অযোধ্যার কোনো কিছুই দীপাবলি ছাড়া হয় না। তাই রামমন্দির নির্মানের শুভ সূচনার দিনও আলোর রোশনাইতে ঢেকে যাবে গোটা রাজ্য। এবার সেই কথাই অক্ষরে অক্ষরে মিলে গেল। শিলান্যাসের আগেই সেজে উঠছে অযোধ্যা।

আগামী ৫ই অগাস্ট রামমন্দিরের শিলান্যাসের দিন অযোধ্যায় আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশ এখন যে মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় এই অনুষ্ঠান করা কতটা সমীচীন হবে তাই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

এবার সমস্ত বিতর্ক সরিয়ে রেখে আদিত্যনাথ বললেন, ৫০০ বছরে একবারই এমন তিথি পাওয়া গেছে। তাই এই তিথিকে কোনোভাবেই হাতছাড়া করা সম্ভব নয়। পাশাপাশি প্রশাসনিক সূত্র থেকে জানতে পারা গেছে ওইদিন সর্বোচ্চ ১৫০ জন মানুষ ওই অনুষ্ঠানে জায়গা পেতে পারেন। তবে এই অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে প্রায় লক্ষাধিক লাড্ডু। যা ভগবানের প্রতি নিবেদন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RELATED Articles

Leave a Comment