রাজ্যে গত ১ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৯ জন, জেলার মধ্যে শীর্ষে কলকাতা

প্রতিদিন রাজ্যে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রামিতদের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ২,৯৪৯ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫১ জনের। যার ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২,৬১৫ এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০৫। এছাড়া রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ২৫,৪৮৬ জন। তবে বেড়েছে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.৩২ শতাংশ। রাজ্যে এখনো অবধি ৬৫,১২৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, রাজ্যের মধ্যে জেলার নিরীখে সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে কলকাতাতে। এখনো অবধি কলকাতাতে করোনা আক্রান্ত হয়েছেন ২৭,২৪১ জন। পাশাপাশি মৃত্যুর নিরিখেও কলকাতা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৯২৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। রাজ্যে মোট মৃত্যুর প্রায় অর্ধেক কলকাতাতেই।

কলকাতার পরেই করোনা সংক্রমণের নিরীখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে এখনও অবধি ১৯,৯৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৪৬৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনার পর করোনায় মৃতের সংখ্যার নিরীখে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। সেখানে এখনও অবধি মোট প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। তবে রাজ্যের ক্ষেত্রে সুস্থতার হার বাড়লেও করোনা সংক্রমণে লাগাম লাগানো যাচ্ছে না। তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য দফতর।

RELATED Articles

Leave a Comment