রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে এর আগেও অনেকবার বিরোধিতা করতে দেখা গিয়েছে নানান বিরোধী দলগুলির তরফে। রাজ্যের নানান দফতর থেকে বারবার কাটমানি, তোলাবাজির অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। তবে সেই সবকিছুর প্রমাণ হাতেনাতে হয়ত সেভাবে মেলেনি।
শুধু বিরোধী দলই নয়, শাসকদলের অনেক নেতাই সাম্প্রতিক অতীতে দলের মধ্যে দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন। অনেক সময় তো এমনও নিদর্শন মিলেছে যে কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প নাম বদল করে রাজ্য সরকারের নামে চালানো হচ্ছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কোনও ঘটনা নয়।
এবার ফের সেরকমই একটি ঘটনা সামনে এল যা তৃণমূলের তোলাবাজি সম্পর্কে সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল একটি নোটপ্যাডের একটি কাগজের। তাতে রাজ্যের সেচ দফতরের কাজের বণ্টন সম্পর্কে লেখা।
সাগর বিধানসভা এলাকায় সেচ দফতরের কাজ কীভাবে কাদের মধ্যে বণ্টন হবে, কোন কোন এলাকায় কারা কাজ করবেন, সেসব নিয়ে একটি নির্দেশনামা। তবে চমকে দেওয়ার মতো ঘটনা হল, যে প্যাডে রাজ্য সরকারের কাজের সম্পর্কে লেখা, সেটি সরকার প্রদত্ত কোনও প্যাড নয়, বরং সাগর বিধানসভার যুব তৃণমূলের নিজস্ব প্যাড।

আর সেই প্যাডেই চলছে নানান সংস্থাকে কত টাকা দেওয়া হবে, সেইসবের হিসেবনিকেশ। তার মানে কী ধরে নেওয়া যেতে পারে যে, রাজ্য সরকার কোন খাতে আদৌ কতটা খরচ করবে, তা দলের অভ্যন্তরীণ কিছু মানুষ স্থির করে দেয়! এই প্যাডে দেখা গিয়েছে, সাগর বিধানসভার নানান এলাকার জন্য নানান সংস্থাকে টাকা দেওয়ার খসড়া তৈরি করা হয়েছে। এর মধ্যে যে কাটমানির হিসেব নেই, তা কেউ কীভাবে বলতে পারে।
বিরোধীরা যখন রাজ্যের দুর্নীতি, তোলাবাজি নিয়ে বারবার সরব হচ্ছেন, সেই সময়ই সামনে এল তৃণমূলের এমন একটি ঘটনা। এই ঘটনা যে শাসকদলকে বেশ অস্বস্তিতে ফেলতে পারে, তা বেশ স্পষ্ট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার