করোনা সরঞ্জাম নিয়ে দুর্নীতির হিসাব দিন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সুজন চক্রবর্তী

রাজ্যের করোনা পরিস্থিতির ধীরে ধীরে অবনমন ঘটছে। প্রতিদিন রেকর্ড হারে মানুষজন করোনা আক্রান্ত হচ্ছেন। সমস্যা আরও বাড়ছে, যখন রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো রোগী ভর্তির ক্ষেত্রে বিভিন্ন বিশৃংখলা সৃষ্টি করছে। এর মধ্যেই বিরোধী শিবিরের বক্তব্য যে, করোনা সরঞ্জাম নিয়ে রাজ্য সরকার দুর্নীতি করছে।

এবার মমতা সরকারের বিরুদ্ধে এই বিষয়ে মাঠে নামলেন বাম পরিষদীয় দলনেতা ডক্টর সুজন চক্রবর্তী। তিনি বরাবরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার করার জন্য পরিচিত। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সুজন চক্রবর্তী। যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, রাজ্য সরকার ৫৫ টাকার ফেস শিল্ডের বিল করছে ২১৮ টাকা, ২৪ টাকার মাস্ক বিল করছে ৩৮০ টাকা এবং ১৫০০ টাকায় কেনা স্যানিটাইজার মেশিনের বিল করছে ৭০০০ টাকা। মহামারী মোকাবিলার নামে লুটের রাজত্ব চালাচ্ছে রাজ্য সরকার।

তাই অবিলম্বে যাতে এই বিষয়ে তদন্ত হয় তারও দাবি করেছেন এই বাম পরিষদীয় দলনেতা। কিন্তু সেখানেও তার সন্দেহ রয়েছে। কারণ তার বক্তব্য তদন্ত তো মমতা সরকারের লোকজনই করবে তাই ঘাসফুল শিবিরের কোন দোষ এখানে খুঁজে পাওয়া যাবে না। তাই এই তদন্তের রিপোর্ট সর্বসমক্ষে আনার জন্য দাবি জানিয়েছেন তিনি। লুটেরা ও তোলাবাজদেরও তালিকা আরও দাবি জানানো হয়েছে।

যদিও তার এই পোস্টের কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাবে যে, অনেকেই বলছেন লুটের রাজত্ব পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। সুজন চক্রবর্তী যে দলে,র সেই সিপিএম বাংলায় লুটের রাজত্ব চালিয়েছে দীর্ঘকাল ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধারাই বজায় রেখেছেন, এ আর নতুন কী?

RELATED Articles

Leave a Comment