‘এবার এটা নিয়েও মিম তৈরি হবে…’, রচনার কাজ দেখে মন্তব্য খোদ তৃণমূল নেত্রীরই, ফের কী কাণ্ড ঘটালেন হুগলির তৃণমূল প্রার্থী?

Meme on Rachana Banerjee: লোকসভা নির্বাচনের জন্য এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই চলছে জোরদার প্রচার। হুগলির দুই প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়ও কোমর বেঁধে নেমেছেন ভোট ময়দানে। মিটিং, মিছিল, জনসংযোগ করতে ব্যস্ত তারা। একসময়ের সহকর্মী এখন ভোটের ময়দানে একে অপরের প্রতিপক্ষ। প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে নানান মিম তৈরি হচ্ছে (Meme on Rachana Banerjee)। এবারও তিনি এমন কোনও এক কাণ্ড ঘটালেন যা এই মিমের খোরাক।

রচনা বন্দ্যোপাধ্যায় ‘ধোঁয়াই ধোঁয়া’ বা গরুর রচনা নিয়ে নানান মিম তৈরি হয়েছে ইতিমধ্যেই। তাঁর সেই মন্তব্য নিয়ে নানান হাসির ছবি বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে বিস্তর। সম্প্রতি আবার হুগলিতে চিমনির ধোঁয়া দেখিয়ে তাঁর রিল বানানোও মানুষকে হাসির খোরাক জুগিয়েছে (Meme on Rachana Banerjee)। কিন্তু এবার আবার কী কাণ্ড ঘটিয়ে বসলেন তৃণমূল প্রার্থী?

গতকাল, রবিবার নববর্ষের বিকেলে হুগলির ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রের কানানদী এলাকায় প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এখানেই একটি চায়ের দোকানে বসে চা চক্রে যোগ দেন তিনি। হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়েই সারেন জনসংযোগ। এই সময় তাঁর সঙ্গেই ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। সেই সময়ই নাকি তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায়, “এবার এটা নিয়েও মিম তৈরি হবে”। আসলে রচনার হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ প্রসঙ্গেই ফের মিম তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক (Meme on Rachana Banerjee)

এর আগে ভোটারদের মন জিততে বেশ অনেক কিছুই করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ধনিয়াখালির চেরা গ্রামে আদিবাসীদের সঙ্গে পা মিলিয়ে ধামসা-মাদলের তালে নাচতে দেখা যায় তাঁকে। আবার সিঙ্গুরে প্রচারে গিয়ে তিনি বলেছেম, “আমি যদি এখানে জিতি তাহলে সব থেকে বড় কাজ যেটা হবে সেটা হল আমি জি বাংলার সঙ্গে বসব। বসে বলব, হুগলির দিদিদের আগে ডাকতে হবে আমার অনুষ্ঠানে। আমি বলব, যদি আমাকে দিদি নম্বর ওয়ান করতে চাও, তাহলে হুগলির যে মানুষরা আমাকে জিতিয়েছেন, সেই হুগলি জেলার মানুষদের আগে ডাকতে হবে। তারপরে বাকি সব দিদিরা”। তাঁর এই মন্তব্যের জেরে বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Meme on Rachana Banerjee)

আবার প্রচারে বেরিয়ে কখনও গরুর দুধ, দই, বা কখনও বার ঘুগনির প্রশংসা করেও মিমের শিকার হন তিনি। সম্প্রতি আবার ধোঁয়া নিয়ে রিল বানিয়েও বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তা নিয়েও বিস্তর মিম তৈরি হয়েছে (Meme on Rachana Banerjee)। এবার তাঁর এই ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়েও হয়ত কোনও মিম তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করলেন তৃণমূল বিধায়ক।

RELATED Articles