মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম

মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ উঠল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই ঘটনায় এবার বামনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল সিপিএম। সাসপেন্ড করা হল তন্ময় ভট্টাচার্যকে। একথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ঠিক কী অভিযোগ রয়েছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে?

আজ, রবিবার দুপুর এক তরুণী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। তিনি সিপিএম নেতা কাছে পৌঁছন। তাঁর অভিযোগ, সাক্ষাৎকার নেওয়ার আগে তন্ময় ভট্টাচার্য নাকি তাঁর কোলে বসে পড়েন। সাংবাদিক জানান, তিনি এসব মোটেই পছন্দ করেন।

তরুণী সাংবাদিক জানান, তন্ময় ভট্টাচার্য বড়বারই মাত্রার বাইরে ইয়ার্কি-ঠাট্টা করেন। পছন্দ না হলেও বিষয়টি এড়িয়ে যেতেন তিনি। তবে এদিন যা হয়েছে, তা সীমার বাইরে। এদিন সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা সাংবাদিক জানান, “চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার”।

এই অভিযোগ সামনে আসার পরই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ করল সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমি শুনেছি এক তরুণী সাংবাদিক অভিযোগ করেছেন। তন্ময় বরাবরই বাড়ি থেকে সাক্ষাৎকার দেয়, যদিও জানি না কেন এটা করে। তবে যা অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হবে। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না”।

তিনি আরও জানান, “শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে। আজই ওঁকে সাসপেন্ড করা হচ্ছে। সোমবার বিস্তারিত সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব”। কতদিনের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে, তা আগামীকাল জানা যাবে বলে খবর।  

নিজের দিকে ওঠা এও অভিযোগের প্রেক্ষিতে তন্ময় ভট্টাচার্য আবার বলেন, “আমি ওকে চিনি। একাধিকবার সাক্ষাৎকার নিয়েছে। বরাবরই ঠাট্টা করি। আজ দেখলাম লাইভে এরকম অভিযোগ করছে। সাক্ষাৎকারের কথা প্রসঙ্গ আমি ওর বাঁদিকের পায়ের উপর আঙুল রেখে বলেছি, এখানে? তাতে ও পোটেনশিয়াল রেপিস্ট বলে মন্তব্য করল। এত মানুষের সঙ্গে মিশি, এতজনের সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করি। কেউ কোনওদিন কিছু বলেনি। ওই মেয়েটিকে আমি মা বলে ডাকি। এমন কথা হতে পারে ভাবিনি”।

RELATED Articles