সকাল সকাল সমাজমাধ্যমে বিভ্রাট! ফেসবুক থেকে উড়ে গেল একাধিক পেজ, হইচই নেটিজেনদের মধ্যে

আচমকাই বড় সমস্যা সমাজমাধ্যমে। সকাল থেকেই ঘটছে অঘটন। ফেসবুকে কোনও পেজ খুলতে গেলেই দেখাচ্ছে, ‘এই পেজের কোনও অস্তিত্ব নেই’। ফলত স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। তাদের প্রিয় কোনও পেজ এভাবে রাতারাতি উড়ে কীভাবে যেতে পারে, তা নিয়ে বেশ শোরগোল পড়েছে।

সপ্তাহের প্রথমদিনেই ফেসবুকে বিভ্রাট। নানান পেজে দেখা দিয়েছে একই সমস্যা। অনেক পেজই খুলতে গেলে দেখা যাচ্ছে সেই পেজের নাকি অস্তিত্ব নেই। আর তা নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বেড়েছে আতঙ্ক। কেন এমন হচ্ছে, তাও জানা যায়নি। এই নিয়ে ফেসবুকের অভিভাবক সংস্থা মেটা কোনও বিবৃতি দেয়নি।

ব্যবহারকারীরা জানাচ্ছেন, ফেসবুকে লগ ইন করার পর কোনও পেজ খুলতে গেলে সেটি আর খুলছে না। সমস্ত পেজেই যে এই সমস্যা হচ্ছে, তা নয়। কোনও কোনও পেজের ক্ষেত্রে তা হচ্ছে। রিফ্রেশ করলেও তা ঠিক হচ্ছে না। ফলে উদ্বেগ বেড়েছে নেটিজেনদের মধ্যে।

এই নিয়ে অনেকেই অভিযোগ জানিয়েছেন কিন্তু এমন সমস্যার আসল কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। কতক্ষণেই বা এই সমস্যা মিটবে, তা এখনও অজানা। তবে ফেসবুকে এমন সমস্যা হওয়া নতুন কোনও বিষয় নয়। মাঝেমধ্যেই এমন নানান সমস্যা হয়ে থাকে সমাজমাধ্যমে। আবার তা ঠিকও হয়ে যায়। এই সমস্যাও যে দ্রুত সমাধান হবে, তেমনটাই মনে করা হচ্ছে।

RELATED Articles