চোখ রাঙাচ্ছে ‘গুলাব’, শহরে শুরু প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

কলিঙ্গপত্তনম থেকে আর প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ধেয়ে আসছে ‘গুলাব’। এই ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গোপসাগরে তৈরি হ্যেছে নিম্নচাপের। আর এই নিম্নচাপের জেরেই সোমবার থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গল ও বুধবারও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে আলিপুর আবহাওয়া দফতরের আশ্বাস যে এই ঘূর্ণিঝড় সরাসরি নিজের ধ্বংসাত্মক প্রভাব ফেলবে না।

গুলাবের কারণে পশ্চিমবঙ্গে আশ্বাস মিললেও নিম্নচাপের জেরে আশঙ্কা রয়েই যাচ্ছে। আজ, রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আছড়ে পড়বে এই ঝড়। এই ঝড়ের প্রভাব বেশি পড়বে কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়।

এদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘাচ্ছন্ন। শুরু হ্যে গিয়েছে বৃষ্টি। এদিন কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।

দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলীতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা।

নবান্নের তরফে সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই ৫ই অক্টোবর পর্যন্ত সমসসাত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘গুলাব’ ও জোড়া নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

RELATED Articles