Cyclone Wipha Weather Update: ঘূর্ণিঝড় উইফার জেরে বাংলায় ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ বাড়বে?

ঘূর্ণিঝড় ‘উইফা’র প্রভাবে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে উত্তাল সমুদ্রসব মিলিয়ে সপ্তাহের শেষ দিকটা মোটেই স্বস্তির নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, উইফার অবশিষ্টাংশ থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হচ্ছে। এর জেরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে টানা বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও।

চিন সাগর থেকে উঠে আসা উইফার এখন বঙ্গোপসাগরের বুকে। এখানেই তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত, যা আজ বা কালকের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টা সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিশেষ করে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সবচেয়ে বেশি প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও উপকূলবর্তী জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, বহু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আজ থেকেই যেসব জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে—
বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা।

কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও অনেক জেলায়। আগামী কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে।

এর সঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন এলাকায়। ফলে নিচু জায়গাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে।

চায়না ও ভিয়েতনামের দিক থেকে আসা বিধ্বংসী উইফার বঙ্গোপসাগরে শক্তি জমাচ্ছে। ইতিমধ্যেই উপকূলে সমুদ্র বেশ উত্তাল। তাই মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ রয়েছে।

উত্তরবঙ্গে কী পরিস্থিতি?

উত্তরবঙ্গে এখনই খুব বেশি বৃষ্টির আশঙ্কা নেই। তবে *শুক্রবার থেকে রবিবার* পর্যন্ত কিছু কিছু জায়গায় *ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার* সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই।

কলকাতার আপডেট

আজ কলকাতা শহরে ভারী বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। দিনের শুরুতে মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি—এই আবহাওয়া কিছুদিন চলবে বলেই ইঙ্গিত।

আরও পড়ুনঃ Metro Project Controversy: “রাজনীতি সরান, কাজ এগোবে!”—মেট্রো নিয়ে রাজ্যকে প্রকাশ্যে তুলোধোনা রেলমন্ত্রীর!

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি)
সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে

যারা নিচু এলাকায় থাকেন বা জল জমার সমস্যায় ভোগেন, তারা আগে থেকেই সাবধান হয়ে যান। যদি খুব প্রয়োজন না থাকে, তাহলে আজ ও আগামীকাল বাইরে বেরনো এড়িয়ে চলাই ভালো। এই পরিস্থিতির আরও আপডেট পেতে চোখ রাখুন আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তিতে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles