গ্রেপ্তার ডি বাপি বিরিয়ানির কর্ণধার তথা তৃণমূল সংসদ অনির্বাণ দাস!

বিরিয়ানি (Biriyani) হল এমন একটি খাবার যা শুধু আমাদের দেশে নয় বাইরের আরো বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে এর জনপ্রিয়তা। মুঘলরা এই খাবারের আবিষ্কার করলেও দেশের নানা প্রান্তে এখন ছড়িয়ে রয়েছে বিরিয়ানির নানান রকম স্বাদ। কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, লাখনৌ বিরিয়ানি থেকে শুরু করে আরো কত রকমের বিরিয়ানি যে আমাদের দেশে পাওয়া যায় তার ঠিক ঠিকানা নেই। শুধুমাত্র আমাদের দেশেই নয় আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও বিরিয়ানির ব্যাপক চাহিদা রয়েছে।

জিভে জল আনা খাবারগুলির মধ্যে বিরিয়ানি প্রথম সারিতেই পড়ে। খাদ্য রসিক সকল মানুষেরই পছন্দের স্ট্রীটফুট বলতে বিরিয়ানি কিন্তু অন্যতম। তবে আমাদের কলকাতার বুকে এমন অনেক বিরিয়ানির দোকান রয়েছে যেগুলো আমাদের মাঝে ব্যাপক জনপ্রিয়। তবে সেই সমস্ত বিরিয়ানির দোকানের একেক জায়গায় একেক রকম দাম। সেরকমই কলকাতা শহরে নামী দামী বিরিয়ানির দোকান গুলি হল দাদা বৌদি, আমিনিয়া, আরসালান, ডি বাপি আরও কত কি। সম্প্রতি সেরকমই ডি বাপির বিরিয়ানির দোকানের মালিকের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।

অস্ত্র আইনে সদ্য গ্রেফতার হয়েছেন ডি বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। অনির্বাণ উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যও। কিন্তু ঠিক কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? পুলিশ জানিয়েছে, জনৈক গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

মধ্যমগ্রাম-সোদপুর রোডে অবস্থিত ডি বাপি বিরিয়ানির একটি রেস্তোরাঁ রয়েছে। মধ্যমগ্রামের বাদামতলায় তাদের একটি গুদামঘর রয়েছে। বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয়েছিল অনির্বাণ দাসের। পুলিশ বলছে, গত সোমবার সন্ধেয় গুদামের মালিক বিশ্বজিৎ অনির্বাণের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না। বিশ্বজিৎ জানান, এবার হিসেবমতো গুদাম ছেড়ে দিতে হবে তাঁকে। শুরু হয় বচসা। অনির্বাণ বাড়ির মালিকের উপর চড়াও হন।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে বৃহস্পতি গ্রহের শক্তি! বদলে যাবে ৩ রাশির ভাগ্য!

গুদামের মালিককে মারধর করেন অনির্বাণ। আর তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়ও দেখান। অনির্বাণের নিরাপত্তারক্ষীরও খোঁজ চলছে। এই ঘটনায় ডি বাপি বিরিয়ানির অন্যতম মালিক ও তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। দু’-দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। অনির্বাণের নিরাপত্তারক্ষীর খোঁজ চলছে।সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বিশ্বজিৎ। সেই রাতেই অনির্বাণকে গ্রেফতার করে পুলিশ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles