প্রত্যেকে এবার রেশনের চালের সঙ্গে এবার ১ কেজি করে ডালও পাবে, জানাল সরকার। ১৫ ই জুন থেকে শুরু করে পর পর তিন মাস প্রতি পরিবার পিছু ১ কেজি করে ডাল দেবে সরকার। এক নির্দেশিকা প্রকাশ করে আজ জানানো হয়েছে, সকলেই এই সুবিধা পাবেন না। যাঁদের কাছে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড রয়েছে তাঁরাই ডাল পাবেন।
মুসুর ও মুগ দুই ধরনের ডাল দেওয়া হবে রেশনে। সেই সঙ্গে যেমন ৫ কেজি চাল দেওয়া হচ্ছিল, সেটাও দেওয়া হবে।পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পে এই ডাল দেওয়া হবে জুন, জুলাই ও অগস্ট মাসে। সরকারের ঘোষণা মতো জুন মাসে পরিবার পিছু এক কেজি করে মুসুর ডাল মিলবে। সেটা পাওয়া যাবে ১৬ থেকে ৩০ জুন। এর পরে জুলাই ও অগস্ট মাসে একই ভাবে বিনামূল্যে পরিবার পিছু এক কেজি করে মুগ ডাল দেওয়া হবে। দেওয়া হবে ১৫ জুলাই এবং ১৬ অগস্ট থেকে। তিন মাসেই মাসের শেষ দিন পর্যন্ত পাওয়া যাবে ডাল।






