স্বাধীনতা দিবসে রেলের বিশেষ উপহার! দার্জিলিং মেল এবার থেকে এনজিপির বদলে হলদিবাড়ি অবধি চলাচল করবে

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে হলদিবাড়ি ও জলপাইগুড়ির বাসিন্দাদের জন্য বিশেষ উপহার দিল রেল। আগামী ১৫ অগাস্ট থেকে এবার পাকাপাকিভাবে হলদিবাড়ি থেকে শিয়ালদহ অবধি যাবে ঐতিহ্যবাহী দার্জিলিং এক্সপ্রেস।

সোমবার রেলবোর্ডের একটি নির্দেশিকা জারি করে বলেছে, ১২৩৪৩/১২৩৪৪ আপ ও ডাউন দার্জিলিং মেল শিয়ালদহ ও হলদিবাড়ির মধ্যে চলাচল করবে। যা এতদিন শিয়ালদহ থেকে রাত ১০ টা ৫ মিনিটে ছেড়ে এনজেপি পর্যন্ত আসত। এই বিজ্ঞপ্তি জারি হওয়ায় পর থেকেই খুশি হলদিবাড়ি, মেখলিগঞ্জ, বেরুবাড়ি, গড়ালবাড়ি এবং জলপাইগুড়ির মানুষরা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন,’আগামী ১৫ অগস্ট থেকে দার্জিলিং মেল এনজেপি-র পরিবর্তে হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে।’ এবং জলপাইগুড়ির বিজেপি সাংসদ বলেন, ‘দুই শহরের বিভিন্ন মহল থেকে আমার কাছে দার্জিলিং মেল চালুর দাবি করা হয়। আমি রেলমন্ত্রী ও রেল বোর্ডে একাধিক বার তদ্বির করেছি। আজ সেই খুশির খবর এসেছে। দুই শহরবাসীকে স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে এটা উপহার।’

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর পূর্ব রেলের তরফে এক নোটিস জারি করে জানানো হয়েছিল, ২০২০ সালের ১০ এপ্রিলের পর থেকে হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের সংযোগকারী দু’টি কোচ স্থায়ী ভাবে তুলে নেওয়া হবে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় ওই পরিষেবা। ফের স্থায়ী ভাবেপুরো ট্রেনটিকেই হলদিবাড়ি অবধি করা হ’ল ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর