রামায়ণের সঙ্গে যোগ ‘লাল সিং চাড্ডা’র! ছবি বয়কটের মাঝেই এমনই দাবি করলেন ছবির অভিনেতা আমির খান

গত ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমির খান ও করিনা কাপুর খানের অভিনীত ‘লাল সিং চাড্ডা’। ছবি মুক্তি কয়েকদিন আগে থেকেই লাল তিন চারটা বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে লাল সিং চাড্ডার বয়কটের দাবিতে জোড়া একাধিক হ্যাশট্যাগ।

এই বয়কটের মাঝেই ছবির অভিনেতা আমির খান দাবি করলেন, রামায়ণের সঙ্গে এই ছবির সম্পর্ক রয়েছে। ‘কউন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৪ এই প্রথম এপিসোডে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন আমির খান যেখানে তিনি আসন্ন ছবির প্রচার করছেন।

রামায়ণের সঙ্গে এই ছবির সম্পর্কে অভিনেতা বলেছেন, কেরলের চাদয়ামঙ্গলমে অবস্থিত আছে জটায়ুপারার একটি মূর্তি। দেশের সবথেকে বড় মূর্তি গুলির মধ্যে একটি এটি। সেখানেই এই ছবির শুটিং হয়েছে। আসলে এই জটায়ুপারাতে আছে অতিকায় জটায়ু পাখির পাথরের একটি মূর্তি। প্রচলিত মত বলছে, রামায়ণে বর্ণিত জটায়ু এই পাথরের উপরেই পড়ে গিয়েছিলেন। সীতাকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন জটায়ু। তাই এই মূর্তি সুরক্ষার প্রতীক।

অভিনেতা আমির জানিয়েছেন, এই সিনেমার শুটিং তিনি এমন জায়গায় করতে চেয়েছিলেন যা বিশ্বের কাছে অজানা অদেখা এবং তিনি চেয়েছিলেন এই সিনেমার মাধ্যমে যাতে মানুষ সেই জায়গাটির সম্বন্ধে জানতে পারে। তাই এই স্থানটিকেই বেছে ছিলেন ছবি নির্মাতারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles