ফের কলকাতায় ঘটল এক রহস্যমৃত্যু। বিশেষ বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর দেহ। অর্ধনগ্ন অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়েছে বলে দাবী প্রত্যক্ষদর্শীদের। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার করে দেহ। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গড়ফার শহিদ নগর এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে গিয়েছিলেন বছর ৩৫-এর ওই যুবতী। সঙ্গে যুবতীর বোনও ছিলেন। সেখানে পার্টি করেন তারা। জানা গিয়েছে, পার্টিতে আকণ্ঠ মদ্যপান করেছিলেন ওই যুবতী। রাত ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় সিঁড়ি দিয়ে নীচে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়েন যান তিনি, এমনটাই খবর।
তড়িঘড়ি ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ত বাঙ্গুর হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার কথা জানাজানি হতে ঘটনাস্থলে গড়ফা থানার পুলিশ। যুবতীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। যে ফ্ল্যাটের সিঁড়িতে যুবতী পড়ে গিয়েছিলেন, সেখানেও যায় পুলিশ।
আরও পড়ুনঃ ‘সন্ধান চাই’! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ এলাকা, নিখোঁজ পোস্টার দিল তৃণমূলই, অন্তর্কলহ দলের মধ্যে?
জানা গিয়েছে, ওই যুবতী প্রায়শই অইই ফ্ল্যাটে যাওয়াআসা করতেন। পার্টি করে প্রায় নিত্যদিনই মদ্যপান করতেন তিনি। সেই মদ্যপানের জেরেই অসুস্থতা থেকে তাঁর মৃত্যু নাকি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই যুবতীর বয়ফ্রেন্ডকে আটক করা হয়েছে।





