Debangshu Bhattacharya accused party workers for his defeat: লোকসভা নির্বাচনে রাজ্যে দারুণ ফল করেছে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৯টি আসন জিতেছে তারা। কিন্তু পূর্ব মেদিনীপুরে দাঁত ফোটাতে পারে নি তৃণমূল। তাদের দখলে থাকা কাঁথি ও তমলুক দুই আসনেই জামানত জব্দ হয়েছে তৃণমূল। সেখানে বিজেপিরই জয়জয়কার। হার হয়েছে তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের। এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তাঁর (Debangshu Bhattacharya accused party workers for his defeat)।
তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। আর বিজেপির সৈনিক ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু’জনেই জোরকদমে চালিয়েছেন প্রচার। মাটি কামড়ে পড়েছিলেন তারা। ওই কেন্দ্র থেকে শেষ হাসি হেসেছেন অভিজিতবাবু। দেবাংশুকে ৭৭ হাজার ভোটে হারিয়েছেন তিনি। ভোটে হেরে যাওয়ার কারণ হিসেবে এবার দলকেই দুষলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya accused party workers for his defeat)।
এর আগে শুভেন্দু অধিকারী দাবী করেছেন যে তৃণমূলের অনেক লোকের বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে। তাঁর লোকজনই রয়েছে তৃণমূলের মধ্যে। এবার পরাজয়ের পর শুভেন্দুর দাবীকেই যেন মান্যতা দিলেন দেবাংশু। এক সাক্ষাৎকারে নিজের হারের কারণ হিসেবে নিজের দলেরে একাংশকেই দায়ী করেছেন তিনি (Debangshu Bhattacharya accused party workers for his defeat)।
দেবাংশুর কথায়, “অভিজ্ঞতা আমার ভালো হয়েছে। অনেকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। ভোটের প্রভাব সে কারণে তো পড়বেই। এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাঁদের চিহ্নিত করতে পেরেছি (Debangshu Bhattacharya accused party workers for his defeat)। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি”।
তাঁর সংযোজন, “এভাবে চলতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলব আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না (Debangshu Bhattacharya accused party workers for his defeat)। ভোট লড়তে গিয়ে আমাকে অনেক এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। সব বিষয়টি আমি দলকে জানিয়েছি”।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেই সময় অনেকেই ভেবেছিলেন যে তিনি হয়ত ভোটের টিকিট পাবেন। কিন্তু তেমনটা হয়নি। ফলত বেশ কটাক্ষের মুখেই পড়েছিলেন তিনি। তবে লোকসভা ভোটে তাঁর আশা পূরণ করেছিল তৃণমূল। কিন্তু উতরাতে পারলেন না তিনি। বিজেপির কাছে নতজানু হতেই হল তাঁকে (Debangshu Bhattacharya accused party workers for his defeat)।





