Lakshmir Bhandar is the reason of TMC vote bank: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে মাস্টারস্ট্রোক, তা আর বলার অপেক্ষা রাখে না। এর জেরেই উনিশের লোকসভা নির্বাচনের জ্বালা ঘুচল চব্বিশের লোকসভা নির্বাচনে। ৪২টি আসনের মধ্যে ২৯টিই নিজেদের ঝুলিতে ভরেছে ঘাসফুল শিবির। রিপোর্ট বলছে, রাজ্যের অন্তত ১৫টি কেন্দ্রে মহিলা ভোটের কারণেই এত বড় জয় পেয়েছে শাসক দল তৃণমূল (Lakshmir Bhandar is the reason of TMC vote bank)।
এবারের লোকসভা নির্বাচনে ১১ জন মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল যা শতকরা হিসেবে ৩৮ শতাংশ। সেই প্রার্থীদের বেশিরভাগেরই জয়ী হয়েছেন। আর এর নেপথ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান নারীকল্যাণমূলক প্রকল্পগুলিই কাজে এসেছে, তা বলাই বাহুল্য। কন্যাশ্রী, রূপশ্রী তো রয়েছেই, তবে সবথেকে বড় অঙ্কের ভোট টেনেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar is the reason of TMC vote bank)।
রাজ্যের ছোটো থেকে বড়, সমস্ত মহিলাদের জন্যই নানান প্রকল্প রয়েছে মমতা সরকারের। সদ্যোজাত কন্যার নামে চারাগাছ দেওয়ার প্রকল্প যেমন সবুজশ্রী, তেমনই আবার স্কুল ও উচ্চশিক্ষার জন্য রয়েছে কন্যাশ্রী। গরীব ঘরের মেয়ের বিয়ের জন্য রয়েছে রূপশ্রী প্রকল্প। তাতে ২৫ হাজার টাকা অনুদান মেলে। আর সবথেকে বড় স্ট্রোক হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar is the reason of TMC vote bank) যা একুশের বিধানসভা নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ্যের মহিলাদের জন্য চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে পান ১০০০ টাকা আর তফশিলি জাতির মহিলারা পেয়ে থাকেন মাসিক ১২০০ টাকা।
মহিলাদের জন্যই একটি রাজ্যে এতগুলি প্রকল্প চলছে। আর সেই ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল। সেই ছাপই দেখা গিয়েছে লোকসভা নির্বাচনের ভোট বাক্সে। লক্ষ্মীর ভাণ্ডারই যে তৃণমূলের ভোট ভাণ্ডার ভর্তি করার প্রধান কারণ, তা সকলের জানা (Lakshmir Bhandar is the reason of TMC vote bank)। ২৫টি লোকসভা কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটই বেশি পেয়েছে তৃণমূল। সেই ২৫টি কেন্দ্র হল-
- কোচবিহার
- আলিপুরদুয়ার
- রায়গঞ্জ
- বালুরঘাট
- মালদহ উত্তর
- মালদহ দক্ষিণ
- জঙ্গিপুর
- বহরমপুর
- মুর্শিদাবাদ
- কৃষ্ণনগর
- মথুরাপুর
- উলুবেড়িয়া
- আরামবাগ
- হুগলি
- ঘাটাল
- মেদিনীপুর
- বর্ধমান পূর্ব
- বোলপুর
- বীরভূম
- বনগাঁ
- রানাঘাট
- তমলুক
- কাঁথি
- পুরুলিয়া
- কলকাতা উত্তর
এই কেন্দ্রগুলির মধ্যে ১৫টি কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা (Lakshmir Bhandar is the reason of TMC vote bank)। তবে উত্তরবঙ্গে কোচবিহার ছাড়া বাকি সব আসনই বিজেপির দখলে গিয়েছে। দক্ষিণবঙ্গে বেশ কিছু কেন্দ্র গিয়েছে বিজেপির ঝুলিতে। মহিলা ভোটের নিরিখেই ঘাসফুল শিবিরের কাছে হেরেছে পদ্ম শিবির, যা স্বীকার করেছেন গেরুয়া শিবিরের অনেক নেতৃত্বও।





