সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য যে তৃণমূলের বড়সড় খেলোয়াড়, তা সকলেরই জানা। এবার তৃণমূলের লক্ষ্য ২০২৪। এই কারণে কোমর বেঁধেই নেমে পড়েছে মাঠে। এরই মধ্যে আগামী বছর রয়েছে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই কেন্দ্রে বিজেপিকে ধূলিসাৎ করার পণ নিয়ে নতুন লড়াইয়ে নেমেছে তৃণমূল।
বাংলার মাটিতে গেরুয়া শিবিরকে গো-হারান হারিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা প্রতিষ্ঠা করেছে তৃণমূল। এবার তৃণমূল দলনেত্রীর লক্ষ্য দিল্লির মসনদ দখল করা। এই কারণেই ইতিমধ্যেই শুরু হয়েছে নানান প্রস্তুতি নেওয়া। অন্যান্য রাজ্যেও তৃণমূল যাতে প্রভাব ফেলতে পারে সেদিকে চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন- ‘কাশ্মীরকে সোজা করে দিয়েছেন প্রধানমন্ত্রী’, মোদীর উপর ভরসা দেখিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি শুভেন্দুর
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন যে অন্তত ১০টি রাজ্যে তৃণমূলের সংগঠন গড়ে উঠবে। আর এরই মধ্যে নিজের কাজও শুরু করেছে তৃণমূল যুব কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য। একুশের বিধানসভায় তাঁর রচিত ‘খেলা হবে’ গান বেশ ভাইরাল হয়ে উঠেছিল। এবার এই গান নিয়েই পরবর্তী ‘খেলা’ খেলতে উদ্যত দেবাংশু।
বেলেঘাটা ৩৪ নং ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও ২৪টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকেই দেবাংশু জানান, “খেলা এখনও বজায় রয়েছে। তার ভবিষ্যৎ স্বপ্ন ভারতের মাটিতে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করবে। দেবাংশু একথাও বলেছে, তার জীবন সার্থক হবে যখন সে দেখবে লালকেল্লার সিঁড়ি বেয়ে হাওয়াই চটি পরে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপরে উঠছেন”।
এর পাশাপাশি এক সংবাদমাধ্যমে তিনি এও বলেছেন যে “গুজরাতি ভাইদের ডেরায় গিয়ে এবার ভয়ঙ্কর খেলা হবে”।
আরও পড়ুন- চলল শুভেন্দু ম্যাজিক, বিজেপিতে যোগ দিলেন শতাধিক তৃণমূল নেতা-কর্মী
দেবাংশু আরও জানিয়েছেন, তিনি এবার হিন্দি ভার্সনে ‘খেলা হবে’ গান বাঁধবে। জানা গিয়েছে, এই গানের লিরিক্স লেখার জন্য তিনি সহযোগিতা চেয়েছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তিপ্রকাশ সিং-এর। বিরোধীদের উদ্দেশ্যে দেবাংশুর বক্তব্য, “টার্গেট এখন ২০২৪, তাই খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছি”।





