উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, বাংলার প্রতিবেশি রাজ্যই হয়ে উঠছে ডেল্টার কেন্দ্রবিন্দু

করোনার দ্বিতীয় ঢেউ এখনও সম্পূর্ণ ঠিক হয়নি, এরই মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট নিজের খেলা শুরু করে দিয়েছে। এই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। করোনার তৃতীয় ঢেউয়ে এই ডেল্টা ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে আরও মারাত্মক।

করোনার এই ডেল্টা রূপ ক্রমশ চোখ রাঙাচ্ছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। নতুন সংক্রমণ কমলেও কিছু রাজ্যে ডেল্টায় আক্রান্তের সংখ্যা লাফ দিয়ে বাড়ছে। এই কারণে একপ্রকার বাধ্য হয়েই রাজ্যগুলিকে ফের নতুন করে লকডাউনের পথে হাঁটতে হচ্ছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

জানা গিয়েছে, মণিপুরে এই ডেল্টা সংক্রমণ বৃদ্ধির ফলে আবার নতুন করে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। অন্যদিকে, মিজোরামেও আগামী ২৪শে জুলাই থেকে লকডাউন জারি করা হবে বলা জানা যাচ্ছে।

আরও পড়ুন- ‘কাশ্মীরকে সোজা করে দিয়েছেন প্রধানমন্ত্রী’, মোদীর উপর ভরসা দেখিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি শুভেন্দুর

আবার ত্রিপুরাতেও এক সপ্তাহের জন্য জারি করা হচ্ছে কার্ফু। এমনকি, রাজধানী আগরতলাতেও দিনের বেলা কার্ফু ঘোষণা করার কথাজানিয়েছে সরকার। তাছাড়া, মফঃস্বল এলাকাগুলিতে আগামী ১৯-২৩শে জুলাই পর্যন্ত জারি করা হবে কার্ফু, এমনটাই জানানো হয়েছে সে রাজ্যের সরকারের তরফে। একইসঙ্গে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে অসম ও সিকিমেও।

সূত্রের খবর অনুযায়ী, সিকিমে প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে নতুন সংক্রমণ বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ। এর জেরে সেই রাজ্যে নানা রকম সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের উপর কমপক্ষে ৩০ দিনের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আবার পর্যটকদের ভিড় যাতে খুব্ব বেশি না হয়ে যায়, সে দিকেও খেয়াল রাখার কথা বলা হয়েছে। দরকারে কড়া নির্দেশিকা জারি করার কথাও জানিয়েছে সরকার। অসম সরকারের তরফে জানানো হয়েছে যে, যাঁরা রাজ্যে প্রবেশ করবেন তাঁদের কোভিড পরীক্ষা করানো আবশ্যক। এমনকি, টিকা নেওয়া থাকলেও করোনার পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে সরকার।

RELATED Articles